, , ,
মুলাদীতে ভবনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

মুলাদীতে ভবনের ছাদ থেকে পড়ে যুবকের মৃত্যু

Reporter
প্রতিবেদক : এস এম শাহা-আলম
প্রকাশিত : বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬

বরিশালের মুলাদীতে চারতলা হাজী টাওয়ারের ছাদ থেকে পড়ে সিয়াম নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (৪ নভেম্বর) আনুমানিক বিকেল ৩টা ৪৫ মিনিটের দিকে মুলাদী থানা গেটসংলগ্ন হাজী টাওয়ারের ছাদ থেকে নিচে পড়ে গুরুতর আহত হন তিনি।

পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে দ্রুত মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহত সিয়াম বরিশালের মুলাদী উপজেলার খালাসির চর এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম তসলিম।

তবে কীভাবে তিনি ভবনের ছাদ থেকে নিচে পড়ে গেলেন, সে বিষয়ে বিস্তারিত তথ্য জানা যায়নি।

যুবকের ঘটনায় মুলাদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেন লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শেরে বাংলা মেডিকেলে প্রেরন করা হয়েছে।ময়না তদন্তের পর প্রকৃত ঘটনা জানা যাবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost