, , ,
শিরোনাম
সড়কের পাশে অজ্ঞাত ব্যক্তির বিচ্ছিন্ন হাত ও দুই পা সংবাদ প্রকাশের পর থামছে না কাজিরহাট ১১ টি অবৈধ ইট ভাটার কার্যক্রম বন্ধে তদারকি প্রয়োজন প্রশাসনের গরু চোর সন্দেহে তিনজনকে আটক, দুটি ঘরে অগ্নিসংযোগ হাসানাতসহ ৪ জনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শেষ, যুক্তিতর্ক ৭ ডিসেম্বর কাউখালীতে মৎস্য চাষীদের দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত নিখোঁজের ৫ দিন পর শ্বশুরবাড়ি থেকে শ্রমিক দল নেতার লাশ উদ্ধার ভোলায় ডাকাতি মামলার প্রধান আসামি সোহেল রানা গ্রেপ্তার ভোলায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের তিন নেতা আটক ডাকবাহী গাড়ি ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে নিহত ৩ চুরি হওয়া গরু সাবেক চেয়ারম্যানের বাড়ি থেকে উদ্ধার
বাউফলে যুবলীগ নেতা গ্রেফতার

বাউফলে যুবলীগ নেতা গ্রেফতার

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

পটুয়াখালীর বাউফলে পৌর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবিরকে (৫২) গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) দিনগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার মদনপুরা ইউনিয়ন পরিষদ সংলগ্ন তার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো ধরনের নাশকতা ও অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশের নিয়মিত তৎপরতার অংশ হিসেবে হুমায়ুন কবিরকে গ্রেপ্তার করা হয়েছে। এলাকায় মিছিল করে জনমনে আতঙ্ক সৃষ্টি এবং অস্থিতিশীল পরিস্থিতি তৈরির অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে। সাম্প্রতিক সময়ে এলাকায় রাজনৈতিক কর্মসূচি ও মিছিলকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এরই ধারাবাহিকতায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম বলেন, ‘যুবলীগ নেতা হুমায়ুন কবিরের বিরুদ্ধে এলাকায় অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির অভিযোগ রয়েছে। ওই অভিযোগের ভিত্তিতেই তাকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার তাকে আদালতে সোপর্দ করা হবে।’

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost