, , ,
শিরোনাম
মুখ চেপে ধরে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা প্রতিবাদ মিছিল শেষে ফেরার পথে যুবদল কর্মীকে কোপাল দুর্বৃত্তরা ইজিবাইকে নেওয়া হচ্ছিল বোমা, চালক গ্রেপ্তার আমতলীতে ঘর উচ্ছেদ না করলে গানপাউডার দিয়ে পুড়িয়ে দেওয়ার হুমকির অভিযোগ সুপারি পাড়াকে কেন্দ্র করে বড় ভাইয়ের হাতে ছোট ভাই নিহত বরিশালে যুবলীগের শপথ গ্রহণের ভিডিও ভাইরাল উজিরপুরে আগুনে পুড়ে ছাই বসতঘর, ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে ইউএনও বরিশালে কীর্তনখোলায় বিআইডব্লিউটিএর উদ্ধারকারী জাহাজের ক্রেন ভেঙে দুর্ঘটনা ছাত্রী ও শিক্ষিকাকে নিপীড়নের অভিযোগ, দুই শিক্ষক বরখাস্ত হিজলায় তেলবাহী ট্যাংকারের ঢেউয়ে ৩৫ যাত্রী নিয়ে খেয়া ট্রলারডুবি, অল্পের জন্য রক্ষা
দশমিনায় শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ঝোলানোর অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী আটক

দশমিনায় শিক্ষাপ্রতিষ্ঠানে তালা ঝোলানোর অভিযোগে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মী আটক

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

পটুয়াখালীর দশমিনায় একটি নিম্নমাধ্যমিক বিদ্যালয়ের তিনটি কক্ষে তালা দেওয়ার ঘটনায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক কর্মীকে আটক করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে উপজেলার বহরমপুর ইউনিয়নের কালু মোল্লার হাট নিম্নমাধ্যমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

আটক রাজ আহমেদ বহরমপুর ইউনিয়নের উত্তর আদমপুর গ্রামের ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তিনি আবদুল গফুর ধনীর ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ছাত্রলীগের ঘোষিত অবরোধ কর্মসূচির মধ্যে গতকাল রাতের কোনো এক সময় বিদ্যালয়ের তিনটি কক্ষে তালা দেওয়া হয়। আজ সকাল ৯টার দিকে প্রধান শিক্ষক, অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা বিদ্যালয়ে গিয়ে কক্ষগুলোতে তালা দেখতে পান। পরে স্থানীয় বাসিন্দাদের সহায়তায় তালা ভেঙে শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে প্রবেশ করে।

এদিন বিদ্যালয়ে দশম শ্রেণির নির্বাচনী পরীক্ষা থাকায় তালা ভেঙে পরীক্ষার্থীদের কক্ষে ঢুকতে হয়েছে।

স্থানীয় বাসিন্দা মতলেব মল্লিক ও মিল্টন জানান, সকালে প্রধান শিক্ষক বাজারে গিয়ে তাঁদের বিষয়টি জানান। বিদ্যালয়ে পরীক্ষা থাকায় তাঁরা স্থানীয়দের সহায়তায় তালা ভেঙে দেন।

প্রধান শিক্ষক শাহাবুদ্দিন বলেন, প্রতিদিনের মতো গতকালও শ্রেণি কার্যক্রম শেষে তিনি বাড়ি চলে যান। আজ সকালে এসে অফিসকক্ষ ও দুটি শ্রেণিকক্ষের দরজায় নতুন তালা দেখতে পান। পরে স্থানীয়দের সহায়তায় তালা ভেঙে শিক্ষার্থীরা কক্ষে প্রবেশ করে।

প্রধান শিক্ষক আরও জানান, এলাকার রাজ আহমেদ গতকাল রাতে তিনটি তালা ক্রয় করেছিলেন বলে তিনি জানতে পেরেছেন। ওই তালাগুলোই বিদ্যালয়ের কক্ষে লাগানো হয়েছিল বলে তাঁর ধারণা। বিষয়টি তিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে জানিয়েছেন।

দশমিনা থানার উপপরিদর্শক (এসআই) হান্নান জানান, আজ রাত ৮টার দিকে বহরমপুর বাজার থেকে রাজ আহমেদকে আটক করে থানায় নেওয়া হয়েছে।

দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, বিদ্যালয়ের তিনটি কক্ষে তালা দেওয়ার ঘটনায় রাজ আহমেদকে আটক করা হয়েছে। তাঁর সংশ্লিষ্টতার বিষয়ে তথ্য যাচাই—বাছাই চলছে। পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost