, , ,
শিরোনাম
বরিশালে জমি বিক্রিতে ৩ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ, হত্যার হুমকির দাবি। কুয়াকাটায় নৌপুলিশ কর্মকর্তার অপসারণ দাবিতে বিক্ষোভ শ্রীলঙ্কাকে উড়িয়ে গ্রুপসেরা হয়ে সেমিফাইনালে বাংলাদেশ বন্ধুর জানাজা নিচে, ব্রিজের উপর নীরবে দাঁড়িয়ে হিন্দু বাল্যবন্ধু বরিশাল উন্নয়ন কর্তৃপক্ষের প্রথম চেয়ারম্যান জিয়াউদ্দিন সিকদার মুলাদীতে ইয়াবাসহ ‘ডিলার নজরুল’ গ্রেপ্তার ঘনবসতি এলাকায় ছাড়পত্র ছাড়াই প্লাস্টিক কারখানা, ভ্রাম্যমাণ আদালতে জরিমানা মুখ চেপে ধরে নারী কনস্টেবলকে তুলে নেওয়ার চেষ্টা প্রতিবাদ মিছিল শেষে ফেরার পথে যুবদল কর্মীকে কোপাল দুর্বৃত্তরা ইজিবাইকে নেওয়া হচ্ছিল বোমা, চালক গ্রেপ্তার
মুলাদীতে ইয়াবাসহ ‘ডিলার নজরুল’ গ্রেপ্তার

মুলাদীতে ইয়াবাসহ ‘ডিলার নজরুল’ গ্রেপ্তার

Reporter
প্রতিবেদক : এসএম শাহ আলম
প্রকাশিত : বুধবার, ১১ নভেম্বর, ২০২৬

বরিশালের মুলাদীতে বিশেষ মাদকবিরোধী অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবাসহ নজরুল ইসলাম ওরফে ‘ডিলার নজরুল’ (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১১ নভেম্বর ২০২৬) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে মুলাদী থানাধীন গাছুয়া ইউনিয়নের চর পৈক্ষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পশ্চিম পাশে পাকা সড়কের ওপর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, মুলাদী থানার এসআই (নিরস্ত্র) মনির হোসেনের নেতৃত্বে এএসআই খান মনিরুজ্জামানসহ সঙ্গীয় পুলিশ সদস্যরা বিশেষ মাদকবিরোধী অভিযান পরিচালনা করছিলেন। এ সময় সন্দেহভাজন নজরুল ইসলামকে আটক করে তল্লাশি চালানো হলে তার কাছ থেকে ৬০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার নজরুল ইসলাম সিকদার মুলাদী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের চরডিক্রি এলাকার মৃত মহিউদ্দিন সিকদারের ছেলে।

পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মুলাদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আরও আটটি মামলা রয়েছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost