, , ,
শিরোনাম
রাতেই হতে পারে ঘূর্ণিঝড়, দেশজুড়ে তীব্র বৃষ্টির শঙ্কা ছয় মাসের মধ্যে চীনের আদলে আধুনিকায়ন হবে বরিশাল পলিটেকনিক পটুয়াখালী জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি রুমী ও সম্পাদক রিমু বরিশালে মোবাইলের দোকানে দুর্ধর্ষ চুরি, ৩৬টি আইফোনসহ ৫৫ মোবাইল উধাও নাতনি জামাইয়ের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ বৃদ্ধের বরিশাল মহানগর যুবদলের আংশিক কমিটি ঘোষণা বরিশাল উত্তর জেলা যুবদলের আংশিক কমিটি ঘোষণা, সভাপতি কাওছার আহমেদ ও সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম জনি ভাণ্ডারিয়ায় চিকিৎসক ছাড়াই রোগী দেখায় চক্ষু চিকিৎসা কেন্দ্রকে ২৫ হাজার টাকা জরিমানা, সাময়িক বন্ধের নির্দেশ ভাণ্ডারিয়ায় পৌরসভার সুপেয় দুইটি পানির পাম্পের মোটর উধাও সহ বিভিন্ন এলাকায় চুরিরে আতঙ্ক মেহেন্দিগঞ্জে গভীর রাতে গাভী চুরি, দিশেহারা পরিবার
আমতলীতে ইউপি প্রশাসককে অনাস্থা

আমতলীতে ইউপি প্রশাসককে অনাস্থা

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

বরগুনার আমতলী উপজেলার আঠারোাগাছিয়া ইউনিয়নের প্রশাসক মো: ফিরোজ আলম ( উপজেলা পল্লী উন্নয়ন অফিসার )এর বিরুদ্ধে , হয়রানি ও
অসৌজন্যমূলক আচরণ সহ বিভিন্ন অভিযোগ এনে আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ওই ইউনিয়নের ১০ জন ইউপি সদস্য।

অভিযোগে উল্লেখ করেন,বরাদ্দের ৩টি টিউবওয়েল বাবদ ৩০ হাজার টাকা দাবি। পরিষদে জনগণকে বিভিন্ন কাগজের অজুহাতে হয়রানি। বিভিন্ন খরচের জন্য ইউপি সদস্যদের কাছে টাকা দাবি। সপ্তাহে একদিন পরিষদে থাকার কথা থাকলেও তিনি নিয়মিত এক দিন আসেন না।

ওয়ারিশ সেবায় জনগণকে হয়রানি।ইউপি সদস্যের কাছে যাতায়াতের খরচ মোটরসাইকেল ভাড়া ২ হাজার টাকা দাবী। এডিপির ২৬—২৭ সালের বরাদ্দের কোনো সদস্যকে না জানানো ও প্রশাসকের দূরব্যবহারে অতিষ্ঠের বিভিন্ন অভিযোগ এনে আমতলী উপজেলা নির্বাহী কর্মকর্তা ও জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন ওই ইউনিয়নের ১০ জন ইউপি সদস্য ( মেম্বার)তারা চেয়ারম্যানের প্রতি তারা অনাস্থা প্রকাশ করেছেন।

এবিষয়ে প্রশাসক মো: ফিরোজ আলম এর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি তার বিরুদ্ধে আনীত অস্বিকার করে বলেন, এ অভিযোগ গুলো সম্পূর্ন মিথ্যা উদ্ধেশ্যে প্রনোদিত।আমতলী উপজেলা নির্বহী কর্মকর্তা হাসান মো: হাফিজুর রহমান বলেন, আঠারোগাছিয়া ইউনিয়ন পরিষদের প্রশাসকের বিরুদ্ধে অভিযোগ পত্র/অনাস্থা পত্র পেয়েছি। উর্দ্ধতন কর্মকর্তাদের সাথে আলোচনা করা ব্যবস্থা নেয়া হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost