, , ,
শিরোনাম
টুঙ্গিপাড়ায় থানায় আগুন দিয়েছে নিষিদ্ধ ছাত্রলীগ রাজাপুরে ধর্ষণ মামলার পলাতক আসামী আলী হোসেন মোল্লা গ্রেপ্তার কিশোর মোতালেব হত্যা মামলা: সাঈদ খোকন ৭ দিনের রিমান্ডে বিদায় মেহেন্দিগঞ্জ, নতুন ঠিকানা উজিরপুর — দক্ষতার ছাপ রেখে যাচ্ছেন ইউএনও রিয়াজুর রহমান ৩৫ বছর পর সরকারি পুকুর দখলমুক্ত বঙ্গোপসাগরে শক্তি বাড়াচ্ছে ঘূর্ণিঝড় ‘আকভান’, আঘাত হানতে পারে শুক্রবার নির্বাচনী পরীক্ষায় অকৃতকার্য হয়ে প্রাণ দিল এসএসসি পরীক্ষার্থী ঝালকাঠিতে পরিবারকে জিম্মি করে কিশোরীকে ধর্ষণের অভিযোগ, পরোয়ানাভুক্ত আসামি গ্রেপ্তার বরিশালে স্বাস্থ্য ঝুঁকিতে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের ৫ শতাধিক শিশু ভান্ডারিয়ায় শতাধিক সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক সংকটে
বরিশালে মোবাইলের দোকানে দুর্ধর্ষ চুরি, ৩৬টি আইফোনসহ ৫৫ মোবাইল উধাও

বরিশালে মোবাইলের দোকানে দুর্ধর্ষ চুরি, ৩৬টি আইফোনসহ ৫৫ মোবাইল উধাও

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

ক্রেতা সেজে কয়েক দফা দোকান পরিদর্শন, রাতে শাটারের তালা কেটে চুরি; নগদ ৬ লাখ ১০ হাজার টাকাসহ ক্ষতি ৬১ লাখ টাকার বেশি

বরিশাল নগরীর প্রাণকেন্দ্র সদর রোডের ফাতেমা সেন্টারে একটি মোবাইল ফোনের দোকানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। ক্রেতা সেজে আগে দোকান ঘুরে চুরির পরিকল্পনা করে একটি সংঘবদ্ধ চক্র। পরে রাতের আঁধারে শাটারের তালা কেটে দোকান থেকে ৩৬টি আইফোনসহ বিভিন্ন ব্র্যান্ডের মোট ৫৫টি মোবাইল ফোন এবং নগদ ৬ লাখ ১০ হাজার টাকা চুরি করে নিয়ে যায় তারা।

রোববার (১৫ নভেম্বর) গভীর রাতে ফাতেমা সেন্টারের চতুর্থ তলায় অবস্থিত ‘ব্লু ফোন’ নামের দোকানে এ চুরির ঘটনা ঘটে। সোমবার (১৬ নভেম্বর) দুপুরে এ ঘটনায় বরিশাল মেট্রোপলিটনের কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন দোকান মালিক নাঈম আহম্মেদ।

দোকান মালিক নাঈম আহম্মেদ জানান, রোববার রাত সাড়ে ৮টার দিকে প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাসায় চলে যান তিনি। পরদিন সোমবার সকাল সাড়ে ৯টার দিকে দোকানে এসে দেখেন শাটারের তালা কাটা। পরে দোকানের ভেতরে গিয়ে দেখতে পান বিভিন্ন মডেলের ৩৬টি আইফোন, গুগল পিক্সেলসহ বিভিন্ন ব্র্যান্ডের মোট ৫৫টি মোবাইল ফোন চুরি হয়েছে। পাশাপাশি ব্যবসার জন্য রাখা নগদ ৬ লাখ ১০ হাজার টাকাও নিয়ে গেছে চোরেরা।

মোবাইল ফোন, এক্সেসরিজ ও নগদ টাকা মিলিয়ে প্রায় ৬১ লাখ ১০ হাজার টাকার মালামাল চুরি হয়েছে বলে দাবি করেন তিনি।

নাঈমের অভিযোগ, চক্রের সদস্যরা বিকেল থেকেই একাধিকবার ক্রেতা সেজে দোকানে আসেন। কেউ ব্যাটারি কেনার কথা বলেন, আবার কেউ মোবাইল ফোন দেখতে চান। এভাবে দোকানের পরিবেশ ও পরিস্থিতি পর্যবেক্ষণ করে রাতে দোকান বন্ধ হওয়ার পর চুরির পরিকল্পনা বাস্তবায়ন করেন তারা।

দোকান ও ফাতেমা সেন্টারের সিসিটিভি ক্যামেরার ফুটেজে চুরির আগে সন্দেহভাজন কয়েকজন যুবকের গতিবিধি দেখা গেছে। ফুটেজে প্রথমে একজন যুবককে বিকেলে দোকানে ব্যাটারি খুঁজতে আসতে দেখা যায়। কিছুক্ষণ পর তিন যুবক একসঙ্গে দোকানে প্রবেশ করেন।

চুরির সময়ের আরেকটি সিসিটিভি ফুটেজে দেখা যায়, বিকেলে ক্রেতা সেজে আসা তিন যুবক কাঁধে ব্যাগ নিয়ে দোকানের সামনে আসেন। তাদের একজন ব্যাগ থেকে যন্ত্র বের করে শাটারের তালা কাটেন। এরপর ব্যাগসহ এক যুবককে দোকানের ভেতরে প্রবেশ করানো হয়। বাইরে অবস্থান নিয়ে অপর দুই যুবক মোবাইল ফোনে কথা বলার অজুহাতে পাহারা দেন। চুরির কাজ শেষে তারা ঘটনাস্থল ত্যাগ করেন। অন্য একটি ফুটেজে চুরির পর পাঁচজনকে ফাতেমা সেন্টার থেকে বেরিয়ে যেতে দেখা যায়।

এ বিষয়ে বরিশাল কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মনিরুল ইসলাম বলেন, চুরির ঘটনায় একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং সিসিটিভি ফুটেজ সংগ্রহ করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের একাধিক টিম কাজ শুরু করেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost