, , ,
শিরোনাম
বরিশাল বিশ্ববিদ্যালয়ে কর্মকর্তাকে ঘিরে ছাত্রদলের দুই পক্ষের হাতাহাতি বরিশালের নিখোঁজ বিচারক কুয়াকাটা থেকে উদ্ধার বরিশালে জিয়াউল আহসানের বাড়িতে আগুন, ভাঙচুর আরজেএফের সাধারণ পরিষদের সদস্য মনোনীত হলেন সাংবাদিক মোঃ শাহ আলম কর অঞ্চল-১২-এর প্রধান সহকারী মাহবুব আলমের সম্পদ নিয়ে প্রশ্ন-২ কোটি টাকার ফ্ল্যাট ও জমি বরিশালে নিখোঁজ সহকারী জজ শেখ ফারহান নাদিমের সন্ধান মেলেনি বায়তুল মোকাররমের সাবেক খতিব মুফতি রুহুল আমিন ৫ দিনের রিমান্ডে বরিশালে সদর উপজেলা ছাত্রদল নেতা রাহাত তালুকদারের নেতৃত্বে বিশাল বিক্ষোভ আমতলীতে ছাত্রলীগের ঝটিকা মিছিল, ককটেল বিস্ফোরণ ও বাস ভাঙচুর, আটক ১২ মহাসড়কে আগুন জ্বালিয়ে অবরোধের অভিযোগ,গৌরনদীতে যুবলীগ নেতাকে পিটিয়ে আহত
ছেলে ৬ বিষয়ে ফেল করায় প্রধান শিক্ষককে পেটালেন বাবা

ছেলে ৬ বিষয়ে ফেল করায় প্রধান শিক্ষককে পেটালেন বাবা

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : বুধবার, ১৮ নভেম্বর, ২০২৬

যশোরের ঝিকরগাছায় পরীক্ষায় ছয় বিষয়ে অকৃতকার্য হওয়ায় অসন্তুষ্ট এক শিক্ষার্থীর বাবার হাতে শারীরিকভাবে লাঞ্ছিত হয়েছেন একটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকালে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের সেন্ট লুইস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের নিজ কার্যালয়ে এ ঘটনা ঘটে।

লাঞ্ছিত প্রধান শিক্ষকের নাম ব্রাদার সঞ্চয় ম্যাথিয়াস রোজারিও।

এ ঘটনায় বিদ্যালয় কর্তৃপক্ষ ঝিকরগাছা থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে। পরে অভিযুক্ত অভিভাবক ইউনুস আলীকে (৪০) আটক করেছে পুলিশ।

বিদ্যালয়ের ১২ জন শিক্ষক ও ম্যানেজিং কমিটির সদস্যদের স্বাক্ষরিত অভিযোগ সূত্রে জানা যায়, সোমবার (১৬ নভেম্বর) এসএসসি পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়।

এতে আরফিন আহমেদ নামে এক শিক্ষার্থী ছয় বিষয়ে অকৃতকার্য হয়। ফলাফলে অসন্তোষ প্রকাশ করে ওই শিক্ষার্থীর বাবা ইউনুস আলী প্রধান শিক্ষকের কার্যালয়ে প্রবেশ করেন।

এ সময় কোনো কিছু বুঝে ওঠার আগেই তিনি প্রধান শিক্ষক ব্রাদার সঞ্চয় ম্যাথিয়াস রোজারিওকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

আরও বলা হয়, অভিযুক্ত ইউনুস আলীর স্ত্রীও বিদ্যালয়ে এসে শিক্ষক—কর্মচারীদের বিভিন্ন ধরনের হুমকি—ধমকি দিয়েছেন। এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক—কর্মচারীদের মধ্যে আতঙ্ক ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবিতে ঝিকরগাছা থানার ওসি বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। এদিকে প্রধান শিক্ষককে লাঞ্ছিত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঝিকরগাছা উপজেলা মাধ্যমিক শিক্ষক—কর্মচারী সমিতি।

সমিতির সভাপতি মো. আহাছান উদ্দিন ও সাধারণ সম্পাদক মো. ইসমাইল হোসেন সোহাগ এক যৌথ বিবৃতিতে বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে শারীরিকভাবে লাঞ্ছিত করার মতো ন্যক্কারজনক ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এ ধরনের হামলা শুধু একজন শিক্ষকের ওপর নয়, বরং সমগ্র শিক্ষক সমাজ ও শিক্ষা ব্যবস্থার ওপর চরম আঘাত।

বিবৃতিতে নেতারা অবিলম্বে অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান। এ ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যেও তীব্র ক্ষোভ ও নিন্দার সৃষ্টি হয়েছে।

ঝিকরগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম কিবরিয়া হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে অভিযুক্ত ইউনুস আলীকে আটক করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost