
বরিশালের মেহেন্দিগঞ্জে ২০ গ্রাম গাঁজাসহ আহম্মদ আলী বেপারী (৫২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ।
শনিবার (২৮ নভেম্বর) রাত সাড়ে ৮টার দিকে মেহেন্দিগঞ্জ পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের কালিকাপুর এলাকার তেঁতুলতলা ব্রিজসংলগ্ন কুদ্দুস বেপারীর চায়ের দোকানের সামনের পাকা রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আহম্মদ আলী বেপারী কালিকাপুর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযানকালে তার কাছ থেকে ২০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী মেহেন্দিগঞ্জ থানায় মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকদ্রব্য উদ্ধার ও মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে।