, , ,
শিরোনাম
মেহেন্দিগঞ্জে চোরাই দুই ষাঁড় গরু উদ্ধার, গরুচুরির অভিযোগে গ্রেপ্তার-১ মেহেন্দিগঞ্জে ২০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার ভান্ডারিয়ায় সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে এলপি গ্যাস সিলিন্ডার, ক্ষুব্ধ ক্রেতারা জনবান্ধব পুলিশিং ও পেশাদারিত্বের স্বীকৃতি: ঝালকাঠির শ্রেষ্ঠ ওসি তৌহিদুজ্জামান সোহাগ মঠবাড়িয়ায় বাসস্ট্যান্ডে থামিয়ে রাখা বাসে আগুন বরিশালে মসজিদের পাশ থেকে দুই হাতবোমা উদ্ধার রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বাউফলের আ.লীগ নেতা শাহাবুদ্দিন গ্রেপ্তার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর স্থগিত মুলাদীতে সন্ত্রাসবিরোধী আইনে বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি গ্রেপ্তার বরিশাল বিভাগে নূরানী তৃতীয় শ্রেণির সমাপনী পরীক্ষা শুরু, অংশ নিয়েছে প্রায় ১০ হাজার শিক্ষার্থী!
রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বাউফলের আ.লীগ নেতা শাহাবুদ্দিন গ্রেপ্তার

রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বাউফলের আ.লীগ নেতা শাহাবুদ্দিন গ্রেপ্তার

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

পটুয়াখালীর বাউফলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র ও দেশে অস্থিরতা সৃষ্টির অভিযোগে শুক্রবার রাতে পটুয়াখালী পৌর শহরের সবুজবাগ এলাকা থেকে বগা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও জেলা জজ আদালতের সাবেক সরকারি কৌঁসুলি (জিপি) অ্যাডভোকেট শাহাবুদ্দিনকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১০টার দিকে বাউফল থানা পুলিশের একটি দল জেলা পুলিশের সহযোগিতায় সবুজবাগ এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। অভিযানে নেতৃত্ব দেন বাউফল সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) সব্যসাচী। সঙ্গে ছিলেন বাউফল থানার পরিদর্শক (তদন্ত) রাসেল নিয়াজী ও উপপরিদর্শক (এসআই) সম্বিত রায়।

গ্রেপ্তার শাহাবুদ্দিন বাউফল উপজেলার বগা ইউনিয়নের দাউরাভাঙ্গা গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্রের দাবি, আওয়ামী লীগ সরকারের আমলে তিনি এলাকায় ব্যাপক প্রভাব বিস্তার করতেন।
বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, দেশে অস্থিরতা সৃষ্টি ও রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে শাহাবুদ্দিনকে গ্রেপ্তার করা হয়েছে।

বর্তমানে তিনি পটুয়াখালী সদর থানা পুলিশের হেফাজতে রয়েছেন। শনিবার (২৮ নভেম্বর) তাকে আদালতে সোপর্দ করার কথা রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost