, , ,
শিরোনাম
মেহেন্দিগঞ্জে চোরাই দুই ষাঁড় গরু উদ্ধার, গরুচুরির অভিযোগে গ্রেপ্তার-১ মেহেন্দিগঞ্জে ২০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার ভান্ডারিয়ায় সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে এলপি গ্যাস সিলিন্ডার, ক্ষুব্ধ ক্রেতারা জনবান্ধব পুলিশিং ও পেশাদারিত্বের স্বীকৃতি: ঝালকাঠির শ্রেষ্ঠ ওসি তৌহিদুজ্জামান সোহাগ মঠবাড়িয়ায় বাসস্ট্যান্ডে থামিয়ে রাখা বাসে আগুন বরিশালে মসজিদের পাশ থেকে দুই হাতবোমা উদ্ধার রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বাউফলের আ.লীগ নেতা শাহাবুদ্দিন গ্রেপ্তার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর স্থগিত মুলাদীতে সন্ত্রাসবিরোধী আইনে বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি গ্রেপ্তার বরিশাল বিভাগে নূরানী তৃতীয় শ্রেণির সমাপনী পরীক্ষা শুরু, অংশ নিয়েছে প্রায় ১০ হাজার শিক্ষার্থী!
ভান্ডারিয়ায় সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে এলপি গ্যাস সিলিন্ডার, ক্ষুব্ধ ক্রেতারা

ভান্ডারিয়ায় সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে এলপি গ্যাস সিলিন্ডার, ক্ষুব্ধ ক্রেতারা

Reporter
প্রতিবেদক : জাকির হোসেন কাজী
প্রকাশিত : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

সরকার প্রতি সিলিন্ডার এলপি গ্যাসের মূল্য ২০৬০ টাকা নির্ধারণ করে দিলেও পিরোজপুরের ভান্ডারিয়ায় তা মানছেন না অনেক ব্যবসায়ী। অতিরিক্ত মূল্যে সিলিন্ডার বিক্রির অভিযোগ উঠেছে। এতে ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা।

ক্রেতাদের অভিযোগ, ভান্ডারিয়া বাজারে বর্তমানে বেক্সিমকো কোম্পানির সিলিন্ডার বিক্রি হচ্ছে ২৩০০ টাকায়, যমুনা ২২০০ টাকায়, ফ্রেশ ২১০০ টাকায় এবং বসুন্ধরা ২২০০ টাকায়। যা সরকার নির্ধারিত ২০৬০ টাকার চেয়ে ৪০ থেকে ২৪০ টাকা পর্যন্ত বেশি।

এ বিষয়ে ভান্ডারিয়া পুরাতন স্টিমার ঘাট এলাকার দোকানি বাইজিদ বলেন, “বেক্সিমকো আমরা প্রতিটি সিলিন্ডার ভান্ডারিয়া এজেন্ট মোহাম্মদ ইমরান হোসেনের কাছ থেকে ২২৫০ টাকায় কিনে ২৩০০ টাকায় বিক্রি করছি।”

দাম বেশি নেওয়ার বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি আরও বলেন, “আপনারা ফেসবুকে দাম দেখেছেন, ফেসবুক থেকে কেনেন। আমাদের কাছ থেকে কিনলে এই দামেই দিতে হবে।”

এ বিষয়ে ক্রেতারা বলেন, সরকার দাম নির্ধারণ করে দিলেও বাজারে তার কোনো প্রতিফলন নেই। প্রশাসনের নজরদারি না থাকায় ব্যবসায়ীরা ইচ্ছামতো দাম নিচ্ছেন।

এলাকাবাসী অতিরিক্ত মূল্যে সিলিন্ডার বিক্রি বন্ধে ভান্ডারিয়া উপজেলা প্রশাসনের হস্তক্ষেপ ও বাজার মনিটরিং জোরদার করার দাবি জানিয়েছেন।

এ প্রসঙ্গে ভান্ডারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ হাসিবুল হাসান বলেন, “এলপি গ্যাস সরকার নির্ধারিত বাজার মূল্যের বেশি কেউ বিক্রয় করলে সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost