, , ,
শিরোনাম
মেহেন্দিগঞ্জে চোরাই দুই ষাঁড় গরু উদ্ধার, গরুচুরির অভিযোগে গ্রেপ্তার-১ মেহেন্দিগঞ্জে ২০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার ভান্ডারিয়ায় সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে এলপি গ্যাস সিলিন্ডার, ক্ষুব্ধ ক্রেতারা জনবান্ধব পুলিশিং ও পেশাদারিত্বের স্বীকৃতি: ঝালকাঠির শ্রেষ্ঠ ওসি তৌহিদুজ্জামান সোহাগ মঠবাড়িয়ায় বাসস্ট্যান্ডে থামিয়ে রাখা বাসে আগুন বরিশালে মসজিদের পাশ থেকে দুই হাতবোমা উদ্ধার রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বাউফলের আ.লীগ নেতা শাহাবুদ্দিন গ্রেপ্তার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর স্থগিত মুলাদীতে সন্ত্রাসবিরোধী আইনে বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি গ্রেপ্তার বরিশাল বিভাগে নূরানী তৃতীয় শ্রেণির সমাপনী পরীক্ষা শুরু, অংশ নিয়েছে প্রায় ১০ হাজার শিক্ষার্থী!
মঠবাড়িয়ায় বাসস্ট্যান্ডে থামিয়ে রাখা বাসে আগুন

মঠবাড়িয়ায় বাসস্ট্যান্ডে থামিয়ে রাখা বাসে আগুন

Reporter
প্রতিবেদক : মনির আকন
প্রকাশিত : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

পিরোজপুরের মঠবাড়িয়ায় বাসস্ট্যান্ডে পার্কিং করে রাখা একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ নভেম্বর) রাত সাড়ে ১২টার দিকে উপজেলা পরিষদ সংলগ্ন মঠবাড়িয়া—পিরোজপুর বাসস্ট্যান্ডে এ ঘটনা ঘটে।

বাসটির নাম আরাফাত পরিবহন। নম্বর খুলনা—ব—১১৫। আগুনে বাসটির পেছনের অংশ ও কয়েকটি আসন পুড়ে গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে বাসটি বাসস্ট্যান্ডে পার্কিং করা ছিল। এ সময় বাসটির পেছনের দিকের আসনে আগুন দেখতে পান অন্য বাসের হেলপাররা। তাঁরা দ্রুত ফায়ার সার্ভিসে খবর দেন। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।

মঠবাড়িয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা সোহেল আহমেদ বলেন, রাত সাড়ে ১২টার দিকে আগুন লাগার খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে যান। পরে স্থানীয় লোকজনের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনেন।

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউর রাব্বি ও থানা—পুলিশের সদস্যরা। এ সময় উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।

ইউএনও আতাউর রাব্বি বলেন, কে বা কারা আগুন লাগিয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। নাশকতার উদ্দেশ্যে এ ঘটনা ঘটতে পারে বলে তিনি ধারণা করছেন।

 

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost