
বরিশালের মুলাদীতে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় মুয়াজ মল্লিক (২০) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে মুলাদী থানা পুলিশ।
শনিবার (২৮ নভেম্বর) নিজ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে পুলিশ। গ্রেপ্তার মুয়াজ মল্লিক মুলাদী সদর ইউনিয়নের দরিচর লক্ষ্মীপুর এলাকার বাসিন্দা। তিনি মো. রাজিব মল্লিকের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, তিনি বঙ্গবন্ধু ছাত্র পরিষদের মুলাদী ইউনিয়ন শাখার সভাপতি।
পুলিশ জানায়, সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে আগামীকাল রোববার তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হবে।
এ বিষয়ে পুলিশ জানিয়েছে, অপরাধ দমনে তাদের অভিযান অব্যাহত রয়েছে।