, , ,
শিরোনাম
মেহেন্দিগঞ্জে চোরাই দুই ষাঁড় গরু উদ্ধার, গরুচুরির অভিযোগে গ্রেপ্তার-১ মেহেন্দিগঞ্জে ২০ গ্রাম গাঁজাসহ এক ব্যক্তি গ্রেপ্তার ভান্ডারিয়ায় সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে এলপি গ্যাস সিলিন্ডার, ক্ষুব্ধ ক্রেতারা জনবান্ধব পুলিশিং ও পেশাদারিত্বের স্বীকৃতি: ঝালকাঠির শ্রেষ্ঠ ওসি তৌহিদুজ্জামান সোহাগ মঠবাড়িয়ায় বাসস্ট্যান্ডে থামিয়ে রাখা বাসে আগুন বরিশালে মসজিদের পাশ থেকে দুই হাতবোমা উদ্ধার রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে বাউফলের আ.লীগ নেতা শাহাবুদ্দিন গ্রেপ্তার মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর স্থগিত মুলাদীতে সন্ত্রাসবিরোধী আইনে বঙ্গবন্ধু ছাত্র পরিষদের সভাপতি গ্রেপ্তার বরিশাল বিভাগে নূরানী তৃতীয় শ্রেণির সমাপনী পরীক্ষা শুরু, অংশ নিয়েছে প্রায় ১০ হাজার শিক্ষার্থী!
মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর স্থগিত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর বাংলাদেশ সফর স্থগিত

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬

‘অনিবার্য পরিস্থিতির’ কারণে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের নির্ধারিত বাংলাদেশ ও থাইল্যান্ড সফর স্থগিত করেছে দেশটির সরকার। আগামী ৭ ও ৮ ডিসেম্বর দুই দিনের সফরে ঢাকায় আসার কথা ছিল তার।

সফরটি পারস্পরিক সুবিধাজনক সময়ে আয়োজন করা হবে বলে জানিয়েছে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্র।

শনিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা কালবেলাকে জানান, ‘অনিবার্য পরিস্থিতির কারণে’ আনোয়ার ইব্রাহিমের সফর স্থগিত করা হয়েছে। তার বাংলাদেশ সফরের নতুন তারিখ দুই দেশের সুবিধা অনুযায়ী নির্ধারণ করা হবে।

সূত্রে জানা গেছে, মালয়েশিয়ার ‘অভ্যন্তরীণ রাজনৈতিক পরিস্থিতি’র কারণে সফরটি স্থগিত হয়েছে। আনোয়ার ইব্রাহিমের থাইল্যান্ড সফরও স্থগিত করা হয়েছে। ঢাকা সফর শেষে তার থাইল্যান্ড যাওয়ার কথা ছিল। প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করতে আগামী ৭ ডিসেম্বর ঢাকায় আসার কথা ছিল আনোয়ার ইব্রাহিমের। বৈঠকে অভিবাসী কর্মী নিয়োগ ও তাদের কল্যাণ, বাণিজ্য, বিনিয়োগ, জ্বালানি এবং প্রতিরক্ষা সহযোগিতার বিষয়গুলো আলোচনায় আসার কথা ছিল। গত ২২ নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে সফরের তারিখ নিশ্চিত করা হয়েছিল।

আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে গত জুনে মালয়েশিয়া সফর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের প্রথম বিদেশ সফর।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost