বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন

কাউখালীতে পার্টনার ফিল্ড স্কুলের মাধ্যমে নারীদের পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ

কাউখালীতে পার্টনার ফিল্ড স্কুলের মাধ্যমে নারীদের পুষ্টি বিষয়ক প্রশিক্ষণ

পিরোজপুরের কাউখালীতে নারীদের পুষ্টি সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পার্টনার ফিল্ড স্কুলের মাধ্যমে প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। বুধবার (৬ মে) সকালে উপজেলার আমরাজুরী ইউনিয়নের সোনাকুর গ্রামের গীতা প্রধানের বাড়ির উঠানে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এ প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
প্রশিক্ষণে ২৫ জন মহিলা কৃষাণী অংশগ্রহণ করেন। তারা নিজ নিজ বাড়িতে ২৫টি পুষ্টি বাগান গড়ে তুলেছেন। এই প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীরা বিভিন্ন শাক-সবজির পুষ্টিগুণ সম্পর্কে ধারণা লাভ করছেন এবং দৈনন্দিন খাদ্য তালিকায় সুষম পুষ্টি নিশ্চিত করার কৌশল শিখছেন।
প্রশিক্ষণের ফলে নারীরা তাদের পরিবারের পুষ্টি চাহিদা সম্পর্কে সচেতন হয়ে উঠছেন এবং সেই অনুযায়ী খাদ্য গ্রহণের অভ্যাস গড়ে তুলছেন। এতে একদিকে যেমন স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত হচ্ছে, অন্যদিকে জীবনমানের উন্নয়ন ঘটছে। পাশাপাশি বিকেলের অবসর সময়কে কাজে লাগিয়ে পুষ্টি বাগানের পরিচর্যার মাধ্যমে তারা সময়ের সঠিক ব্যবহারও করছেন।
অনুষ্ঠানে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি অফিসার সোমা রানী দাস এবং বিশেষ প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার প্রদীপ কুমার হালদার। এ সময় আরও উপস্থিত ছিলেন, উপসহকারী কৃষি অফিসার নয়ন মজুমদার ও কেয়া শিকদার।
স্থানীয়দের মতে, এ ধরনের উদ্যোগ নারীদের পুষ্টি সচেতনতা বৃদ্ধি এবং পারিবারিক খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost