বুধবার, ০৬ মে ২০২৬, ০৬:৪৭ অপরাহ্ন

বরিশাল থেকে নিখোঁজ শিশু কক্সবাজারে উদ্ধার

বরিশাল থেকে নিখোঁজ শিশু কক্সবাজারে উদ্ধার

মায়ের মোবাইল ফোন থেকে বিকাশের টাকা তুলে খিচুরি কিনতে গিয়ে নিখোঁজ হওয়া সৌরভ দাস শানকে অবশেষে উদ্ধার করা হয়েছে।

জানা গেছে, দিনাজপুর থেকে একটি ছিনতাইকারী চক্র সৌরভকে অপহরণ করে কক্সবাজারে নিয়ে যায়। পরবর্তীতে স্থানীয় পুলিশ অভিযান চালিয়ে তাকে অসুস্থ অবস্থায় উদ্ধার করে।

বর্তমানে সৌরভ দাস শান পুলিশি হেফাজতে রয়েছে এবং তার শারীরিক অবস্থা কিছুটা অসুস্থ বলে জানা গেছে।

এদিকে, সৌরভকে বাড়িতে ফিরিয়ে আনতে তার স্বজনরা আজ ভোর ৫টার দিকে বরিশাল থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।

ঘটনাটি নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost