, , ,
শিরোনাম
বেহাল অবস্থায় কাজিরহাটের ব্যাংকেরহাট ব্রিজ কুয়াকাটায় সাংবাদিককে হাতুড়িপেটার মামলায় দুই আসামি গ্রেফতার বরগুনার সাবেক এমপি গোলাম সরোয়ার আর নেই ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, তদন্তে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ বরিশালে ছানি সচেতনতা মাস উপলক্ষ্যে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ কাউখালীতে জমিজমা ও পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষ, আহত ৮ মেহেন্দিগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উত্তেজনা, আদর্শ গ্রাম পুরুষশূন্য চাকরি হারালেন সাবেক এমপি পংকজ দেবনাথ এর ছোট ভাই সরোজ দেবনাথ বাবুগঞ্জে নারী ও শিশু নির্যাতন ও পর্নোগ্রাফি মামলার পলাতক আসামি গ্রেপ্তার একদফা পরিবর্তনের পর বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হলেন ডা. রেফায়েতুল হায়দার
ভারতের উত্তর প্রদেশে ভারী বৃষ্টি ও বজ্রপাতে নিহত প্রায় ৯০

ভারতের উত্তর প্রদেশে ভারী বৃষ্টি ও বজ্রপাতে নিহত প্রায় ৯০

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

ভারতের সবচেয়ে জনবহুল রাজ্য উত্তর প্রদেশে ভারী বৃষ্টি ও বজ্রপাতে কমপক্ষে ৯০ জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (১৪ মে) রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ দফতর এ তথ্য জানায়। খবর রয়টার্সের।রাজ্যের ত্রাণ কমিশনার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানায়, বুধবার (১৩ মে) প্রতিকূল আবহাওয়ার কারণে ৮৯ জনের মৃত্যু হয়েছে। একই সঙ্গে ৫৩ জন আহত, ৮৭টি বাড়ি ক্ষতিগ্রস্ত এবং ১১৪টি গবাদিপশু ঝড়, বৃষ্টি, শিলাবৃষ্টি ও বজ্রপাতের কারণে মারা গেছে।

অপর এক ত্রাণ কর্মকর্তা জানায়, গাছ পড়ে যাওয়া এবং বাড়ির দেয়াল ধসে পড়ার কারণে কিছু মৃত্যু হয়েছে। এছাড়া, রাজ্যের মুখ্যমন্ত্রী কর্মকর্তাদের বেঁচে থাকা মানুষদের সহায়তা ও ২৪ ঘণ্টার মধ্যে আর্থিক সহায়তা বিতরণের নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি।

টেলিভিশন ফুটেজে দেখা যায়, প্রবল বাতাসে গাছ ও বিলবোর্ড উপড়ে পড়ছে এবং কিছু গাড়ির ওপর ভেঙে পড়ছে। এছাড়া ধুলো ও ধ্বংসাবশেষের মধ্যে রাস্তার পাশের দোকানের কাঠের আসবাবপত্রও উড়ে যেতে দেখা যায়।

এদিকে, শুধুমাত্র ভারোহি জেলাতেই ধূলিঝড়ে প্রাণহানি হয়েছে ১৬ জনের। পাশাপাশি ফতেহপুরে বৃষ্টিপাতজনিত কারণে ৯ জনের মৃত্যুর খবর জানা যায়। এছাড়া বুদাউন, চানদাউলি ও শনভদ্র জেলায় মৃত্যু হয়েছে আরও ৮ জনের এবং ক্ষয়ক্ষতি হয়েছে রাজ্যের ৫ জেলায়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost