, , ,
শিরোনাম
বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরে অনিয়মের অভিযোগ গাজীপুরের জঙ্গলে মিলল ১২ ঘোড়ার কাটা মাথা জরাজীর্ণ টিনশেডে চরম ঝুঁকি: কাউখালীর উত্তর নীলতি সমতট মাধ্যমিক বিদ্যালয়ে ব্যাহত পাঠদান, আকুতি পাকা ভবনের ৩০ বছর আত্মগোপনে থাকা সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার ভুয়া জমিদাতাকে দাতা সদস্য: ইউএনওসহ একাধিকের বিরুদ্ধে মামলা পটুয়াখালীতে ফজরের নামাজে সেজদায় ইমামের মৃত্যু নাজিরপুরে ব্যবসায়ীকে রাতভর আটকে রেখে নির্যাতন, সকালে মৃত্যু নিয়ে প্রশ্ন পিরোজপুরে পা বেঁধে পানিতে ফেলে দুই ছাগল হত্যার অভিযোগ নিজ বাড়ির সামনে ইয়াবাসহ গ্রেপ্তার বৃষ্টি ঋণ দেওয়ার নামে গ্রহকের সঞ্চয়-বিমার টাকা নিয়ে উধাও কথিত এনজিও
একদফা পরিবর্তনের পর বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হলেন ডা. রেফায়েতুল হায়দার

একদফা পরিবর্তনের পর বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হলেন ডা. রেফায়েতুল হায়দার

Reporter
প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬

একদফা পরিবর্তনের পর বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন শের—ই—বাংলা মেডিকেল কলেজের ফরেনসিক মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ডা. রেফায়েতুল হায়দার।

সোমবার (২৮ জুলাই) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় জারি করা এক প্রজ্ঞাপনে তাকে চলতি দায়িত্বে বরিশাল বিভাগের পরিচালক (স্বাস্থ্য) পদে নিয়োগ দেওয়া হয়। প্রজ্ঞাপনে তাকে আগামী ২৯ জুলাইয়ের মধ্যে নতুন কর্মস্থলে যোগদানের নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে বরিশাল বিভাগের নিয়মিত স্বাস্থ্য পরিচালক ডা. শ্যামল কৃষ্ণ মণ্ডল অবসরে গেলে শূন্য পদে ডা. মনিরুজ্জামান শাহীনকে নিয়োগ দেওয়া হয়। তবে তার নিয়োগকে কেন্দ্র করে বিভিন্ন মহলে আপত্তি ও প্রতিবাদ দেখা দেয়। আন্দোলনকারীরা তাকে সাবেক সরকারের ঘনিষ্ঠ ব্যক্তি হিসেবে অভিযোগ করে আন্দোলন শুরু করেন। পরবর্তীতে পরিস্থিতি বিবেচনায় স্বাস্থ্য মন্ত্রণালয় তার নিয়োগাদেশ বাতিল করে।

এরপর নতুন করে ডা. রেফায়েতুল হায়দারকে বরিশাল বিভাগের স্বাস্থ্য পরিচালক হিসেবে দায়িত্ব প্রদান করা হলো। সংশ্লিষ্টরা আশা করছেন, নতুন পরিচালক দায়িত্ব গ্রহণের মাধ্যমে বিভাগের স্বাস্থ্য প্রশাসনে চলমান কার্যক্রম আরও গতিশীল হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost