, , ,
শিরোনাম
কুয়াকাটায় সাংবাদিককে হাতুড়িপেটার মামলায় দুই আসামি গ্রেফতার বরগুনার সাবেক এমপি গোলাম সরোয়ার আর নেই ২৬ টুথপেস্টে মাইক্রোপ্লাস্টিক, তদন্তে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ বরিশালে ছানি সচেতনতা মাস উপলক্ষ্যে প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে সহায়ক উপকরণ বিতরণ কাউখালীতে জমিজমা ও পূর্ব শত্রুতার জেরে সংঘর্ষ, আহত ৮ মেহেন্দিগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উত্তেজনা, আদর্শ গ্রাম পুরুষশূন্য চাকরি হারালেন সাবেক এমপি পংকজ দেবনাথ এর ছোট ভাই সরোজ দেবনাথ বাবুগঞ্জে নারী ও শিশু নির্যাতন ও পর্নোগ্রাফি মামলার পলাতক আসামি গ্রেপ্তার একদফা পরিবর্তনের পর বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হলেন ডা. রেফায়েতুল হায়দার বরিশাল বিশ্ববিদ্যালয়ের ডিনস মেরিট অ্যাওয়ার্ড-২০২৬ অনুষ্ঠিত, ১০৯ শিক্ষার্থীকে সম্মাননা
মেহেন্দিগঞ্জে কাজির হাটে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আপন ভাইবোন গ্রেফতার

মেহেন্দিগঞ্জে কাজির হাটে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আপন ভাইবোন গ্রেফতার

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার কাজিরহাট থানা পুলিশের অভিযানে হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত দুই পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন জসিম উদ্দিন ও তার বোন আসমা বেগম। তারা উভয়েই মেহেন্দিগঞ্জ উপজেলার আজিমপুর এলাকার বাসিন্দা।

পুলিশ সূত্রে জানা গেছে, মেহেন্দিগঞ্জ থানার জিআর ৭৯/০১ নম্বর মামলায় পেনাল কোডের ৩০২/৩৪ ধারায় আদালত তাদের যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেন। একই সঙ্গে প্রত্যেককে ২৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেওয়া হয়।

দীর্ঘ ২৬ বছর ধরে পলাতক থাকা ওই দুই আসামি ভিন্ন পরিচয়ে ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন। তথ্য প্রযুক্তির সহায়তায় অভিযান চালিয়ে ঢাকা জেলার কেরানীগঞ্জ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। অভিযানে নেতৃত্ব দেন এএসআই মহিউদ্দিন।

পুলিশ আরও জানায়, চলতি মাসেই কাজিরহাট থানা পুলিশ তিনজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতার করেছে। এছাড়া গত মাসে আরও একজন যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিকে আটক করা হয়। সব মিলিয়ে গত দুই মাসে চারজন যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেফতারে সফলতা দেখিয়েছে থানা পুলিশ।

এদিকে ধারাবাহিক এসব অভিযানে নেতৃত্ব দেওয়ায় সিদ্দিকুর রহমান প্রশংসায় ভাসছেন। স্থানীয়দের মতে, দায়িত্ব গ্রহণের পর থেকেই আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে দৃশ্যমান ভূমিকা রাখছেন তিনি ও তার নেতৃত্বাধীন পুলিশ সদস্যরা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost