, , ,
শিরোনাম
বাবুগঞ্জে নারী ও শিশু নির্যাতন ও পর্নোগ্রাফি মামলার পলাতক আসামি গ্রেপ্তার একদফা পরিবর্তনের পর বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হলেন ডা. রেফায়েতুল হায়দার বরিশাল বিশ্ববিদ্যালয়ের ডিনস মেরিট অ্যাওয়ার্ড-২০২৬ অনুষ্ঠিত, ১০৯ শিক্ষার্থীকে সম্মাননা সাবেক ৩২ ডিসি বাধ্যতামূলক অবসরে সরকারি খাস জমি দখল করে রাস্তা বন্ধের অভিযোগ, ইউএনওর হস্তক্ষেপ কামনা সহপাঠীকে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন চোরকে বেঁধে ন্যাড়া করে দিলো গ্রামবাসী মানবিক বিভাগের ডিগ্রি নিয়ে বাণিজ্য শাখায় শিক্ষকতা, কাশিপুর হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ সাংবাদিক এস মিজানুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী আজ আনন্দ ভ্রমণেই শেষ যাত্রা: শাপলা বিলে ডুবে তরুণ পর্যটকের মৃত্যু
বরিশাল বিশ্ববিদ্যালয়ের ডিনস মেরিট অ্যাওয়ার্ড-২০২৬ অনুষ্ঠিত, ১০৯ শিক্ষার্থীকে সম্মাননা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ডিনস মেরিট অ্যাওয়ার্ড-২০২৬ অনুষ্ঠিত, ১০৯ শিক্ষার্থীকে সম্মাননা

Reporter
প্রতিবেদক : নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত : সোমবার, ২৭ জুলাই, ২০২৬

তথ্য সম্প্রচার মন্ত্রণালয়ের মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আজকের তরুণ শিক্ষার্থীরাই আগামী দিনের সুনাগরিক ও দেশের কর্ণধার। তাদের মেধা, সততা এবং প্রগতিশীল চিন্তাভাবনার ওপর নির্ভর করছে একটি সমৃদ্ধ ও বৈষম্যহীন ভবিষ্যৎ সমাজ বিনির্মাণ।

সোমবার (২৭ জুলাই) বিকেল ৪টায় বরিশাল বিশ্ববিদ্যালয় আয়োজিত ডিনস মেরিট অ্যাওয়ার্ড-২০২৬ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আধুনিক জ্ঞান-বিজ্ঞান ও নৈতিক শিক্ষায় দীক্ষিত শিক্ষার্থীরাই ভবিষ্যতে রাষ্ট্রের নেতৃত্ব দেবে। এজন্য যোগ্য নেতৃত্ব তৈরিতে তাদের সঠিক দিকনির্দেশনা ও উপযুক্ত সুযোগ সৃষ্টি করা প্রয়োজন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয় শুধু উচ্চশিক্ষার কেন্দ্র নয়, এটি জাতি গঠনের অন্যতম প্রধান প্রতিষ্ঠান। মেধা, গবেষণা ও সৃজনশীলতার বিকাশে বিশ্ববিদ্যালয়গুলোকে আরও অগ্রণী ভূমিকা পালন করতে হবে।

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং দেশের সামগ্রিক উন্নয়ন ও অগ্রগতির সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। বর্তমান বিশ্বে জ্ঞান ও দক্ষতাই সবচেয়ে বড় শক্তি উল্লেখ করে তিনি তরুণ প্রজন্মকে নিজেদের মেধা ও উদ্ভাবনী চিন্তাশক্তিকে দেশের কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান।

শিক্ষার্থীদের উদ্দেশে মন্ত্রী বলেন, ডিনস অ্যাওয়ার্ডের মতো স্বীকৃতি ইতিবাচক প্রতিযোগিতা সৃষ্টি করে এবং পড়াশোনা ও গবেষণায় আরও মনোযোগী হতে উৎসাহিত করে। তিনি বলেন, শিক্ষার্থীদের শুধু ভালো ফলাফল অর্জন করলেই হবে না, তাদের সৎ, দায়িত্বশীল, মানবিক ও দেশপ্রেমিক নাগরিক হিসেবেও গড়ে উঠতে হবে।

জহির উদ্দিন স্বপন বলেন, যেসব দেশ জ্ঞান, বিজ্ঞান, গবেষণা ও প্রযুক্তিতে এগিয়ে গেছে, তারাই অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য ও মানবসম্পদ উন্নয়নে বিশ্বে নেতৃত্ব দিচ্ছে। একটি জাতির প্রকৃত শক্তি শুধু প্রাকৃতিক সম্পদে নয়, বরং সেই সম্পদকে জ্ঞান ও দক্ষতার মাধ্যমে কাজে লাগানোর সক্ষমতার ওপর নির্ভর করে।

অনুষ্ঠানে জীব বিজ্ঞান অনুষদের ডিন ড. হাফিজ আশরাফুল হকের সভাপতিত্বে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মামুন অর রশিদ এবং ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো. মহসিন উদ্দিন বিশেষ অতিথির বক্তব্য দেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক ও সহকারী প্রক্টর ড. গাজী মো. সাখাওয়াত হোসেন। এসময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

আলোচনা সভা শেষে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ১০৯ জন কৃতী শিক্ষার্থীর হাতে ডিনস মেরিট অ্যাওয়ার্ড-২০২৬ তুলে দেওয়া হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost