রবিবার, ১৭ মে ২০২৬, ০৮:৫৪ অপরাহ্ন

শিরোনাম
ভাণ্ডারিয়া প্রশাসনের সাথে ভাঙ্গারি ব্যবসায়ীদের জরুরি সভা অনুষ্ঠিত, কাজিরহাটে ড্রাইভারের ছদ্মবেশে মাদক কারবার: আতঙ্কে এলাকাবাসী, ধ্বংসের মুখে যুবসমাজ নলছিটি ইসলামিয়া ফাজিল মাদরাসার অধ্যক্ষের বিরুদ্ধে  অনিয়ম-দূর্ণীতি, ক্ষমতার অপব্যবহার ও অর্থ আত্মসাতের অভিযোগ মঠবাড়িয়ায় চেতনানাশক খাইয়ে চুরি: অচেতন—৩ উজিরপুরে আগুন লাগার দেড় ঘণ্টা পর আগুন নিভাতে ফায়ার সার্ভিস, দোকান পুড়ে ভস্মীভূত কাউখালী উপজেলা প্রাণিসম্পদ দপ্তরে জনবল সংকট, ব্যাহত সেবা কার্যক্রম শালিস বৈঠকে রক্তক্ষয়ী হামলা: আহত ৪, জেল হাজতে ৩ ৮ কোটি টাকার চুক্তিতে ‘ডিসি’ পদের চুক্তির অভিযোগ দায়িত্বে অবহেলার অভিযোগে ববি’র উপপরিচালক সেলিনা বেগম সাময়িক বরখাস্ত বাসা থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা, গ্রেপ্তার ২
দায়িত্বে অবহেলার অভিযোগে ববি’র উপপরিচালক সেলিনা বেগম সাময়িক বরখাস্ত

দায়িত্বে অবহেলার অভিযোগে ববি’র উপপরিচালক সেলিনা বেগম সাময়িক বরখাস্ত

বরিশাল বিশ্ববিদ্যালয়-এর শারীরিক শিক্ষা দফতরের উপপরিচালক সেলিনা বেগম-কে দায়িত্বে অবহেলার অভিযোগে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রোববার (১৭ মে) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো: হুমায়ুন কবির স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়।

অফিস আদেশে উল্লেখ করা হয়, গত ১৪ মে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কেন্দ্রীয় ফুটবল দলের খেলোয়াড়দের দেয়া সুনির্দিষ্ট অভিযোগপত্রের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা-২০১৮ এর অনুচ্ছেদ ২ (খ) এর (আ) মোতাবেক দায়িত্বে অবহেলার বিষয়টি সুষ্ঠুভাবে তদন্তের স্বার্থে বরিশাল বিশ্ববিদ্যালয় আইনের ধারা ৪৪-এর (৬) অনুযায়ী সেলিনা বেগমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

তবে সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরাকীভাতা প্রাপ্য হবেন বলেও অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৩ এপ্রিল আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর বিপক্ষে ম্যাচ ছিল বরিশাল বিশ্ববিদ্যালয় ফুটবল দলের। কিন্তু মাঠে উপস্থিত থাকলেও শেষ পর্যন্ত খেলায় অংশ নিতে পারেনি ববি দল।

এ ঘটনায় শারীরিক শিক্ষা দফতরের সংশ্লিষ্ট কর্মকর্তার অসহযোগিতা ও দায়িত্বে অবহেলার অভিযোগ ওঠে। পরে চট্টগ্রাম থেকে ফিরে গত ১৪ মে ফুটবল দলের খেলোয়াড় ও সাধারণ শিক্ষার্থীরা সেলিনা বেগমের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দেন। একইসঙ্গে তাকে ছয় ঘণ্টার মধ্যে বরখাস্ত করার আলটিমেটামও দেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবির মুখে তদন্তের স্বার্থে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost