বৃহস্পতিবার, ০২ Jul ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন

শিরোনাম
বরিশালের সাবেক এমপি জেবুন্নেসা আফরোজ হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার মঠবাড়িয়া ৬০ দিনে ১৯ জনের অস্বাভাবিক মৃত্যু কাউখালীতে বাড়ছে ডেঙ্গু রোগী, স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি ৭ জন কাউখালীতে বেকুটিয়া সেতুর নিচে অবৈধ স্থাপনা উচ্ছেদ/ প্রশাসনের অভিযান কাউখালীতে ৭ বছরেও শেষ হয়নি ১ কোটি ১৪ লাখ টাকার গার্ডার ব্রিজ সুপারি গাছের সাঁকো পেরিয়ে ঝুঁকিপূর্ণ যাতায়াত স্কুল ফিডিংয়ের ডিম-পাউরুটি আত্মসাৎ: সেই শিক্ষিকার বিরুদ্ধে বিভাগীয় মামলা কুকুরের কামড়ে শিশুসহ আহত ১০ শিশু শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে মাদ্রাসাশিক্ষক কারাগারে থানায় যাবার পথে বিএম কলেজের শিক্ষার্থীদের ওপর দুর্বৃত্তদের হামলা মুলাদীতে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় পথচারীর মৃত্যু।
দায়িত্বে অবহেলার অভিযোগে ববি’র উপপরিচালক সেলিনা বেগম সাময়িক বরখাস্ত

দায়িত্বে অবহেলার অভিযোগে ববি’র উপপরিচালক সেলিনা বেগম সাময়িক বরখাস্ত

বরিশাল বিশ্ববিদ্যালয়-এর শারীরিক শিক্ষা দফতরের উপপরিচালক সেলিনা বেগম-কে দায়িত্বে অবহেলার অভিযোগে সাময়িক বরখাস্ত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

রোববার (১৭ মে) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার মো: হুমায়ুন কবির স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়।

অফিস আদেশে উল্লেখ করা হয়, গত ১৪ মে আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে অংশগ্রহণকারী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও কেন্দ্রীয় ফুটবল দলের খেলোয়াড়দের দেয়া সুনির্দিষ্ট অভিযোগপত্রের পরিপ্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন জানায়, সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা-২০১৮ এর অনুচ্ছেদ ২ (খ) এর (আ) মোতাবেক দায়িত্বে অবহেলার বিষয়টি সুষ্ঠুভাবে তদন্তের স্বার্থে বরিশাল বিশ্ববিদ্যালয় আইনের ধারা ৪৪-এর (৬) অনুযায়ী সেলিনা বেগমকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

তবে সাময়িক বরখাস্তকালীন সময়ে তিনি বিধি অনুযায়ী খোরাকীভাতা প্রাপ্য হবেন বলেও অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১৩ এপ্রিল আন্তঃবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্টে ঢাকা বিশ্ববিদ্যালয়-এর বিপক্ষে ম্যাচ ছিল বরিশাল বিশ্ববিদ্যালয় ফুটবল দলের। কিন্তু মাঠে উপস্থিত থাকলেও শেষ পর্যন্ত খেলায় অংশ নিতে পারেনি ববি দল।

এ ঘটনায় শারীরিক শিক্ষা দফতরের সংশ্লিষ্ট কর্মকর্তার অসহযোগিতা ও দায়িত্বে অবহেলার অভিযোগ ওঠে। পরে চট্টগ্রাম থেকে ফিরে গত ১৪ মে ফুটবল দলের খেলোয়াড় ও সাধারণ শিক্ষার্থীরা সেলিনা বেগমের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দেন। একইসঙ্গে তাকে ছয় ঘণ্টার মধ্যে বরখাস্ত করার আলটিমেটামও দেন শিক্ষার্থীরা।

শিক্ষার্থীদের দাবির মুখে তদন্তের স্বার্থে বিশ্ববিদ্যালয় প্রশাসন এ সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost