, , ,
শিরোনাম
মুলাদীতে ইয়াবাসহ নারী গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান, ৩২ হাজার টাকা জরিমানা উজিরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবা,মা ও ছেলেকে কুপিয়ে জখম, মামলা দায়ের পাবনায় ধর্ষণের পর শিশুকে হত্যা, ঘাতকের বাড়ি ভাঙলো জনতা বরিশাল জেলা আদালতে পুলিশ হেফাজত থেকে আসামি পলায়ন চাঁদা না পেয়ে দোকানে তালা দেওয়ার অভিযোগ যুবদল কর্মীর বিরুদ্ধে তেজগাঁও কলেজের মসজিদে বৈঠক, নিষিদ্ধ সংগঠনের সদস্য সন্দেহে আটক ২৩ ববি”তে নদীর তীরে ডেকে ‘র‍্যাগিং’, হাসপাতালে ভর্তি শিক্ষার্থী পরকীয়ার মামলায় আওয়ামী লীগ নেতা কারাগারে রাতের আধাঁরে গৃহবধুকে ধর্ষনের ঘটনায় একজন গ্রেপ্তার
মুলাদীতে ইয়াবাসহ নারী গ্রেপ্তার

মুলাদীতে ইয়াবাসহ নারী গ্রেপ্তার

Reporter
প্রতিবেদক : এস এম শাহা-আলম
প্রকাশিত : শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

বরিশালের মুলাদীতে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৭৫ হাজার ২০০ টাকা উদ্ধারের ঘটনায় রুবি (৪৫) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তার রুবি মুলাদী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের তেরচর এলাকার বাসিন্দা। তিনি সালাম মাঝির স্ত্রী।

পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৮ সেপ্টেম্বর দিবাগত রাত আনুমানিক ১০টার দিকে অভিযান চালিয়ে রুবিকে ৬০ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রির নগদ ৭৫ হাজার ২০০ টাকাসহ গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় মুলাদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। পরে গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
এ বিষয়ে মুলাদী থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল রানার সঙ্গে কথা হলে তিনি জানান, মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিষয়ে কাউকে ছাড় দেওয়া হবে না।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost