বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:২৭ অপরাহ্ন

শিরোনাম
লাখ টাকা চাঁদাবাজি, বহিষ্কার বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রদল নেতা ভোলায় আলাদা দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু বরিশালে তিন ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা ৪৭ হাজার আগৈলঝাড়ায় শ্রেষ্ঠ শিক্ষককে চাপাতি ধরে হত্যার হুমকির অভিযোগ চট্টগ্রামে শিশু ধর্ষণ: ক্ষুব্ধ জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষ চিরকুট রেখে গলায় ফাঁস দিলেন মাদরাসা শিক্ষক কাঁঠালিয়াতে ট্রান্সফরমার চুরির সময় গণপিটুনিতে নিহত ১ রামিসার বড় বোনের সব দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী মেহেন্দিগঞ্জে চার হাজার জেলে পরিবারের মাঝে সরকারি খাদ্য সহায়তা বিতরণ রামিসার হত্যাকারীসহ সকল ধর্ষকের ফাঁসির দাবিতে ভাণ্ডারিয়ায় মানববন্ধন
কাঁঠালিয়াতে ট্রান্সফরমার চুরির সময় গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু

কাঁঠালিয়াতে ট্রান্সফরমার চুরির সময় গণপিটুনিতে এক ব্যক্তির মৃত্যু

ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় ট্রান্সফরমার চুরির চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

বুধবার রাত দেড়টার দিকে উপজেলার আমুয়া ইউনিয়নের বাঁশবুনিয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে কাঁঠালিয়া থানার ওসি নাছের রায়হান জানান। ‍ু

নিহত মো. রাজ্জাক হাওলাদার (৫০) ওই এলাকার সুলতান হাওলাদারের ছেলে। তিনি পেশায় একজন বয়াতি ছিলেন।

পুলিশ জানায়, রাজ্জাক উত্তর বাঁশবুনিয়া এলাকার হায়দার আলী মুন্সির বাড়ির সামনে বিদ্যুতিক ট্রান্সফরমার চুরি চেষ্টার করছিলেন বলে স্থানীয়রা অভিযোগ করেছেন। লোকজন তাকে আটক করে মারধর করেন। এতে তিনি অচেতন হয়ে পড়েন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কাঁঠালিয়া থানার ওসি নাছের রায়হান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost