শুক্রবার, ২২ মে ২০২৬, ১২:৩৬ পূর্বাহ্ন

শিরোনাম
ওয়ারিশ বাদ দিয়ে নামজারির চেষ্টা, মিথ্যা অপপ্রচারের অভিযোগ ভূমি কর্মকর্তার চরমোনাই খালের মোহনায় মালবাহী ট্রলারে দুর্ধর্ষ ডাকাতি, আতঙ্কে নৌপথের ব্যবসায়ীরা লাখ টাকা চাঁদাবাজি, বহিষ্কার বরিশাল বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রদল নেতা ভোলায় আলাদা দুর্ঘটনায় ৩ জনের মৃত্যু বরিশালে তিন ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা ৪৭ হাজার আগৈলঝাড়ায় শ্রেষ্ঠ শিক্ষককে চাপাতি ধরে হত্যার হুমকির অভিযোগ চট্টগ্রামে শিশু ধর্ষণ: ক্ষুব্ধ জনতার সঙ্গে পুলিশের সংঘর্ষ চিরকুট রেখে গলায় ফাঁস দিলেন মাদরাসা শিক্ষক কাঁঠালিয়াতে ট্রান্সফরমার চুরির সময় গণপিটুনিতে নিহত ১ রামিসার বড় বোনের সব দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী
চিরকুট রেখে গলায় ফাঁস দিলেন মাদরাসা শিক্ষক

চিরকুট রেখে গলায় ফাঁস দিলেন মাদরাসা শিক্ষক

পটুয়াখালীর দুমকীতে কোমরে চিরকুট রেখে গলায় ফাঁস দিলেন আবুল কালাম আজাদ (৫৫) নামে এক মাদরাসা শিক্ষক।

বৃহস্পতিবার (২১ মে) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার শ্রীরামপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের নিজ বাড়ির সামনে এই আত্মহত্যার ঘটনা ঘটে।

আবুল কালাম সাবেক ইউপি সদস্য ও দলিল লেখক ছিলেন। তিনি ওই এলাকার প্রয়াত মোসলেম আলী খাঁনের ছেলে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, কালাম নিজ বাড়ির সামনে রাস্তার পাশে একটি আমগাছে গলায় ফাঁস দিয়ে ঝুলছিল। তারা তাৎক্ষণিক জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দিলে ঘটনাস্থল পুলিশ পৌঁছায় এবং মৃতের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে।

স্থানীয়রা জানান, তিনি বিভিন্নভাবে ঋণগ্রস্ত ছিলেন। পকেটে থাকা চিরকুটে তিনি ছয়জন ব্যক্তির নামোল্লেখ করে মৃত্যুর জন্য দায়ীও করেন। এ নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

প্রত্যক্ষদর্শী রাব্বি খান ও বায়েজিদ খান জানান, আম গাছের ডালে কালামের মরদেহ ঝুলতে দেখে ডাকাডাকি করেন এবং পুলিশকে খবর দেন।

পুত্রবধূ (ভাইয়ের ছেলের বউ) কাকলি বেগম জানান, ঋণের দায়ে জর্জরিত হয়ে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

দুমকী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সেলিম উদ্দীন জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করি। তার পকেটে চার পৃষ্ঠার লিখিত চিরকুট পাওয়া গেছে। লাশ ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost