শনিবার, ২৩ মে ২০২৬, ০৩:১৩ পূর্বাহ্ন

বরিশাল-ঢাকা মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

বরিশাল-ঢাকা মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

বরিশাল-ঢাকা মহাসড়কের বাবুগঞ্জ উপজেলা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় মোঃ সাগর (২২) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শুক্রবার (২২ মে) ভোররাতের কোনো এক সময় এ দুর্ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছেন। সকালে মহাসড়কের পাশে রক্তাক্ত অবস্থায় মরদেহ পড়ে থাকতে দেখে পথচারীরা পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নিহত সাগর দুমকি উপজেলার চেচরাবন্দী এলাকার বাসিন্দা। তার পিতার নাম মোঃ মিন্টু সরকার এবং মাতার নাম মোসাঃ লিলি বেগম। জাতীয় পরিচয়পত্রের সূত্র ধরে তার পরিচয় শনাক্ত করা হয়।

স্থানীয়দের ধারণা, অতিরিক্ত গতির কোনো যানবাহনের ধাক্কায় এ দুর্ঘটনা ঘটে থাকতে পারে। তবে ঠিক কোন যানবাহনের সঙ্গে সংঘর্ষে তার মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

ঘটনাস্থলে সড়কের পাশে রক্তের দাগ এবং ছিটকে পড়া গাছের ডালপালা দেখে দুর্ঘটনার ভয়াবহতা সহজেই অনুমান করা যায়।

পুলিশ জানিয়েছে, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে এবং দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost