, , ,
শিরোনাম
পুরোদমে শুরু আদ্-দ্বীন হাসপাতালের চিকিৎসা কার্যক্রম পাবনায় বিএনপি-জামায়াত পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে উত্তেজনা ভাড়া বাসায় মিললো পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ বৈদ্যুতিক তার ছিঁড়ে আড়িয়াল খাঁ নদে: মুলাদী, হিজলা ও মেহেন্দীগঞ্জে বিদ্যুৎ-বিভ্রাট জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত হিজলায় স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ‘মিথ্যা মামলার অভিযোগ উঠেছে মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজধানীতে দেয়াল ধসে টিসিবির লাইনে থাকা নারীর মৃত্যু, আহত অন্তত ৬ বেহাল অবস্থায় কাজিরহাটের ব্যাংকেরহাট ব্রিজ কুয়াকাটায় সাংবাদিককে হাতুড়িপেটার মামলায় দুই আসামি গ্রেফতার
৫ বছরের সাজাপ্রাপ্ত আন্তঃজেলা গরু চোর চক্রের মূল হোতা গ্রেপ্তার

৫ বছরের সাজাপ্রাপ্ত আন্তঃজেলা গরু চোর চক্রের মূল হোতা গ্রেপ্তার

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : শুক্রবার, ২২ মে, ২০২৬

বরিশালের বাকেরগঞ্জ উপজেলা এলাকায় আন্তঃজেলা গরু চোর চক্রের মূল হোতা হিসেবে পরিচিত রানা খান ওরফে “গরু চোর রানা”কে গ্রেপ্তার করেছে বাকেরগঞ্জ থানা পুলিশ

শুক্রবার (২২ মে) দুপুরে উপজেলার ১২ নম্বর রঙ্গশ্রী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের দাওকাঠী গ্রামে নিজ বাড়ির সামনের সড়ক থেকে তাকে আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, বাকেরগঞ্জ থানার জিআর ১০৪/২০২১ নম্বর মামলায় আদালত রানা খানকে পাঁচ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। ওই মামলায় সাজাপ্রাপ্ত হওয়ার পর থেকেই তিনি পলাতক ছিলেন।

গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাকেরগঞ্জ থানার এসআই আবুল কালাম ও এএসআই ফারুকের নেতৃত্বে একদল পুলিশ তাকে গ্রেপ্তার করে।

থানা সূত্র আরও জানায়, রানা খানের বিরুদ্ধে বাকেরগঞ্জ থানাসহ দেশের বিভিন্ন থানায় গরু চুরির একাধিক মামলা রয়েছে। তিনি দীর্ঘদিন ধরে আন্তঃজেলা গরু চোর চক্র পরিচালনা করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে।

গ্রেপ্তারকৃত আসামিকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost