, , ,
শিরোনাম
বাংলাদেশ গ্রীন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে হাতেম আলী কলেজে ফলজ বৃক্ষরোপণ মঠবাড়িয়ায় যাত্রা শুরু করল ড্রিম জাপানিজ ল্যাঙ্গুয়েজ একাডেমি কাজিরহাটে ৪৮ ঘন্টা পর লতা নদী থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার থানায় হামলা, পুলিশ পরিচয়ে টাকা নিয়েও মামলার আসামি যুবলীগ নেতা বাবুগঞ্জে নির্মাণাধীন বাড়িতে ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা-স্বর্ণালংকার লুট। ববিতে সাংবাদিক হেনস্তাঃ জেলা সাংবাদিক ইউনিয়ন ও জাতীয় সাংবাদিক সংস্থার তীব্র নিন্দা জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান বিশ্বকাপ জিতে যে বিশ্বরেকর্ড গড়ল স্পেন বরিশালে পরকীয়া প্রেমের ঘটনা আড়াল করতে ‘ডাকাতির’ নাটক জিজ্ঞাসাবাদের জন্য আটক ৩ সাবেক ভূমিমন্ত্রীর ফ্ল্যাটে মিলল ২০ লাখ টাকার ঘড়ি, ৮০০ কোট-টাই
চরমোনাই খালের মোহনায় মালবাহী ট্রলারে দুর্ধর্ষ ডাকাতি, আতঙ্কে নৌপথের ব্যবসায়ীরা

চরমোনাই খালের মোহনায় মালবাহী ট্রলারে দুর্ধর্ষ ডাকাতি, আতঙ্কে নৌপথের ব্যবসায়ীরা

আসন্ন ঈদকে সামনে রেখে নৌ-পথে সক্রিয় হয়ে উঠেছে ডকাত সদস্যরা।অনিরাপদ হয়ে উঠছে বরিশাল চর অঞ্চলের যাতায়েত ব্যবস্থা।আসন্ন ঈদকে সামনে  রেখে বরিশাল থেকে বিভিন্ন চর অঞ্চলের ভরসা ট্রলার যাতে করে পরিবহন করে থাকে খাদ্য সামগ্রীসহ নিত্য প্র্যজনীয় পন্য সেই পন্যকে টার্গেট করে বিভিন্ন সময় ডাকাতি করে থাকে জলদস্যুরা।

বরিশাল থেকে মেহেন্দিগঞ্জে আসার পথে চরমোনাই খালের মোহনায় মেহেন্দিগঞ্জগামী “পাতারহাট পরিবহন” নামের একটি মালবাহী ট্রলারে দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২১ মে) ভোর আনুমানিক ৪টার দিকে এ ঘটনা ঘটে।

ভুক্তভোগীদের অভিযোগ, একদল ডাকাত প্রথমে জেলে সেজে ট্রলারে ওঠে। পরে তারা দেশীয় অস্ত্রের মুখে ট্রলারের মাঝি ও শ্রমিকদের জিম্মি করে মারধর চালায়। এ সময় ট্রলার থেকে নগদ টাকা ও ৫টি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায় ডাকাতরা।

জানা গেছে, শাহজাহান মাঝির মালবাহী ট্রলারটি বরিশাল থেকে তেল, চিনি, আটা ও বিভিন্ন মুদি-মনোহারী পণ্য নিয়ে পাতারহাট বন্দরের উদ্দেশ্যে রওনা হয়েছিল। আসন্ন ঈদুল আজহা উপলক্ষে ট্রলারটিতে প্রায় ৫০ লাখ টাকার মালামাল ছিল বলে জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে ডাকাতরা ট্রলারের কোনো মালামাল না নিয়ে শুধু নগদ অর্থ ও মোবাইল ফোন লুট করে দ্রুত পালিয়ে যায়।

ঘটনার পর নৌপথে চলাচলকারী ট্রলার মাঝি, শ্রমিক ও ব্যবসায়ীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। ব্যবসায়ীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরেই বরিশাল-মেহেন্দিগঞ্জ নৌরুটে নিরাপত্তা ব্যবস্থা দুর্বল থাকায় ডাকাতির ঝুঁকি বেড়েছে।

এ বিষয়ে ব্যবসায়ী ও স্থানীয়রা নৌপথে আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার এবং ট্রলারচালক ও ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন।

তবে ডাকাতির বিষয়ে জানতে চাইলে বরিশাল নৌ-থানা পুলিশের অফিসার ইনচার্জ মাহাবুব ইসলাম বলেন আমাদের কাছে কে জানায়নি তবে খোঁজ নিয়ে দেখতেছি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost