রবিবার, ২৪ মে ২০২৬, ০৩:১৭ পূর্বাহ্ন

শিরোনাম
পটুয়াখালীতে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগ, ইমামকে পুলিশে সোপর্দ স্বামীর সঙ্গে ফোনে কলহের পর প্রবাসীর স্ত্রীর অস্বাভাবিক মৃত্যু পটুয়াখালীর মির্জাগঞ্জে গাঁজাসহ আটক ১ মেহেন্দিগঞ্জে ২৫ টি চোরা গরু সহ আটক—৩ ঈদুল আযহার শুভেচ্ছায় উন্নয়ন, ঐক্য ও মানবিকতার বার্তা দিলেন কাউন্সিলর প্রার্থী জিতু জমি দখল ও হয়রানির অভিযোগ: বরিশালে আইনজীবী জাকির হোসেনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি বরিশাল কীর্তনখোলা নদীর তীরে ফোরশোর এরিয়ায় অবৈধ ভবন নির্মাণ দর্শক দায়িত্বশীল দপ্তর কাউখালীতে গ্রাম আদালতের সেবা নিয়ে ভিডিও শো অনুষ্ঠিত কাউখালীতে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কাপড় বিতরণ অবহেলায় নবজাতকের মৃত্যুঃ বেলভিউ কর্তৃপক্ষের দুঃখ প্রকাশ
কাউখালীতে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কাপড় বিতরণ

কাউখালীতে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কাপড় বিতরণ

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে পিরোজপুরের কাউখালী উপজেলার প্রতিটি ইউনিয়নের মেহনতী ও অসহায় মাঝে কাপড় ও লুঙ্গি বিতরণ করা হয়েছে। শনিবার (২৩ মে )সকাল ১০টায় উপজেলার  শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদ চত্বরে নিজ উদ্যোগে আয়োজিত এ কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক হাজী মোঃ ওসমান গনি। এই ইউনিয়নে প্রায় ১ হাজার পরিবারের মাঝে কাপড় ও লুঙ্গি বিতরণ করা হয়েছে।
এ সময় আরও উপস্থিত ছিলেন, কাউখালী উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাফিউল আযম দুলাল, উপজেলা বিএনপি’র সিনিয়র নেতা শাহ ইমরান ফারুক,উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক লিয়াকত আলী তালুকদার, উপজেলা যুবদলের আহ্বায়ক আসাদুজ্জামান মামুন, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক সিরাজুল ইসলাম উজ্জ্বল, শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, শিয়ালকাঠী ইউনিয়ন বিএনপির সভাপতি মনিরুজ্জামান মিন্টু, সাধারণ সম্পাদক আলম সিপাহীসহ স্থানীয় নেতৃবৃন্দ।
এ সময় হাজী মোঃ ওসমান গনি বলেন, ঈদ মানে শুধু আনন্দ উদযাপন নয়, ঈদ মানে একে অপরের পাশে দাঁড়ানো এবং সমাজের সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফোটানো। আমাদের সমাজে অনেক পরিবার আছে, যারা আর্থিক সংকটের কারণে ঈদের আনন্দ ঠিকভাবে উপভোগ করতে পারে না। তাদের কথা চিন্তা করেই আমার এই ক্ষুদ্র উদ্যোগ। আমি বিশ্বাস করি, সমাজের প্রত্যেক সামর্থ্যবান ব্যক্তি যদি নিজ নিজ অবস্থান থেকে অসহায় মানুষের পাশে দাঁড়ান, তাহলে কোনো পরিবারই ঈদের আনন্দ থেকে বঞ্চিত হবে না। মানুষের মুখে হাসি ফোটাতে পারাটাই সবচেয়ে বড় প্রাপ্তি। আমি ভবিষ্যতেও অসহায় ও দরিদ্র মানুষের পাশে থেকে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখব, ইনশাআল্লাহ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost