শনিবার, ১১ Jul ২০২৬, ০৪:৫৩ পূর্বাহ্ন
পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার কালিকাপুর বেড়িবাঁধ এলাকা থেকে ৫০ গ্রাম গাঁজাসহ এক মাদক কারবারিকে আটক করেছে মির্জাগঞ্জ থানা পুলিশ।
বৃহস্পতিবার (২২ মে) রাত আনুমানিক ৮টা ৩০ মিনিটের দিকে মির্জাগঞ্জ থানাধীন কালিকাপুর এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, এসআই (নিঃ) সুবর্ণ চন্দ্র দে সঙ্গীয় এএসআই (নিঃ) মো. আরিফ হোসেন ও এএসআই (নিঃ) মো. মজনু মিয়াকে সঙ্গে নিয়ে মাদক উদ্ধার ও ওয়ারেন্ট তামিলের বিশেষ অভিযানে ছিলেন। এসময় গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন, কালিকাপুর এলাকার রুহুল আমিনের চায়ের দোকানের দক্ষিণ পাশে বেড়িবাঁধের ওপর এক ব্যক্তি মাদকদ্রব্য নিয়ে অবস্থান করছে।
সংবাদের সত্যতা যাচাইয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি পালানোর চেষ্টা করে। পরে সঙ্গীয় ফোর্সের সহায়তায় তাকে আটক করা হয়।
আটক ব্যক্তি হলেন— মির্জাগঞ্জ ইউনিয়নের কালিকাপুর এলাকার বাসিন্দা মো. শফিকুল ইসলাম (৩৪)। তিনি মো. খালেক রাড়ীর ছেলে।
পুলিশ জানায়, আটককৃত শফিকুল ইসলামের পরিহিত হলুদ ছাপাযুক্ত লুঙ্গির ডান কোচর থেকে পুরাতন খবরের কাগজে মোড়ানো অবস্থায় ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় মির্জাগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা নং-৬, জিআর নং-৭০ দায়ের করা হয়েছে।
মির্জাগঞ্জ থানা পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিকে আদালতে পাঠানো হয়েছে এবং মাদকসহ সব ধরনের অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত থাকবে।