, , ,
শিরোনাম
বাবুগঞ্জে নারী ও শিশু নির্যাতন ও পর্নোগ্রাফি মামলার পলাতক আসামি গ্রেপ্তার একদফা পরিবর্তনের পর বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হলেন ডা. রেফায়েতুল হায়দার বরিশাল বিশ্ববিদ্যালয়ের ডিনস মেরিট অ্যাওয়ার্ড-২০২৬ অনুষ্ঠিত, ১০৯ শিক্ষার্থীকে সম্মাননা সাবেক ৩২ ডিসি বাধ্যতামূলক অবসরে সরকারি খাস জমি দখল করে রাস্তা বন্ধের অভিযোগ, ইউএনওর হস্তক্ষেপ কামনা সহপাঠীকে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন চোরকে বেঁধে ন্যাড়া করে দিলো গ্রামবাসী মানবিক বিভাগের ডিগ্রি নিয়ে বাণিজ্য শাখায় শিক্ষকতা, কাশিপুর হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ সাংবাদিক এস মিজানুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী আজ আনন্দ ভ্রমণেই শেষ যাত্রা: শাপলা বিলে ডুবে তরুণ পর্যটকের মৃত্যু
মেহেন্দিগঞ্জে ২৫ টি চোরা গরু সহ আটক—৩

মেহেন্দিগঞ্জে ২৫ টি চোরা গরু সহ আটক—৩

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : শনিবার, ২৩ মে, ২০২৬

বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার দড়িচর খাজুরিয়া ইউনিয়ন থেকে গোপন সংবাদের ভিত্তিতে ২৫ টি চোরাই গরু জব্দ করেছে মেহেন্দিগঞ্জ থানা পুলিশ। চোরা গরু সহ ৩ জনকে আটক করা হয়েছে। ২৩ মে শনিবার দুপুরে মেহেন্দিগঞ্জ থানার ইন্সপেক্টর তদন্ত মতিউর রহমানের নেতৃত্বে পুলিশের একটি চৌকশ দল দড়িরচর ইউনিয়নের বামনের চর এলাকায় অভিযান চালিয়ে ২৫ টি গরু সহ চোর গ্রুপের ৩ জনকে আটক করেন।

ইন্সপেক্টর তদন্ত গণমাধ্যমকে জানান, কোরবানির ঈদকে সামনে রেখে দেশের বিভিন্ন এলাকা থেকে চুরি হওয়া গরু বিক্রির উদ্দেশ্যে দড়িচর খাজুরিয়া ইউনিয়নে গরুগুলো মজুত করা হয়েছে এমন সংবাদের ভিত্তিতে মেহেন্দিগঞ্জ থানা অফিসার ইনচার্জ মোঃ মমিন উদ্দিনের নির্দেশনায় তারা এই অভিযান পরিচালনা করেন। এখানো আরো ৫০ এর অধিক চোরাই গরু বিভিন্ন ব্যক্তির গোয়াল ঘরে লুকিয়ে রাখা হয়েছে বলে বিশ্বস্ত সূত্রে জানিয়েছে। এছাড়াও উপজেলার চরএককরিয়া ইউনিয়নের চেয়ারম্যান আঃ মকিম তালুকদারের ইট ভাটা সংলগ্ন দাদপুর চরে স্থানীয় একটি প্রভাবশালী গরু চোর সিন্ডিকেট বেশ কিছু চোরাই গরু আসন্ন কুরবানির ঈদে বিক্রির জন্য মজুত রেখেছে বলে স্থানীয় একটি সূত্র গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

উল্লেখ্য কিছুদিন পূর্বে দাদপুরের ঐ চর থেকে ৭টা চোরাই গরু উদ্ধার ও ১ চোরকে আটক করছিল মেহেন্দিগঞ্জ থানা পুলিশ। তবে গরু চোর চক্রের মূল হোতারা ধরাছোঁয়ার বাহিরে থাকায় ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost