, , ,
শিরোনাম
পুরোদমে শুরু আদ্-দ্বীন হাসপাতালের চিকিৎসা কার্যক্রম পাবনায় বিএনপি-জামায়াত পাল্টাপাল্টি কর্মসূচি ঘিরে উত্তেজনা ভাড়া বাসায় মিললো পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ বৈদ্যুতিক তার ছিঁড়ে আড়িয়াল খাঁ নদে: মুলাদী, হিজলা ও মেহেন্দীগঞ্জে বিদ্যুৎ-বিভ্রাট জুলাই পদযাত্রায় হামলা, সারজিস-পাটওয়ারী আহত হিজলায় স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল নেতার বিরুদ্ধে ‘মিথ্যা মামলার অভিযোগ উঠেছে মেয়ের আত্মহত্যার ৩ মাস পর পুলিশ সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার রাজধানীতে দেয়াল ধসে টিসিবির লাইনে থাকা নারীর মৃত্যু, আহত অন্তত ৬ বেহাল অবস্থায় কাজিরহাটের ব্যাংকেরহাট ব্রিজ কুয়াকাটায় সাংবাদিককে হাতুড়িপেটার মামলায় দুই আসামি গ্রেফতার
কাউখালীতে গ্রাম আদালতের সেবা নিয়ে ভিডিও শো অনুষ্ঠিত

কাউখালীতে গ্রাম আদালতের সেবা নিয়ে ভিডিও শো অনুষ্ঠিত

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : শনিবার, ২৩ মে, ২০২৬
পিরোজপুরের কাউখালীতে গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভিডিও শো অনুষ্ঠিত হয়েছে। কাউখালী সদর ইউনিয়ন পরিষদের আয়োজনে শনিবার (২৩ মে) বেলা সাড়ে ১১টায় ইউনিয়ন পরিষদের নিজস্ব কার্যালয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান এস এম আহসান কবির। এছাড়াও অনুষ্ঠানে জনপ্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন, গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী পারভিন আক্তার। এ সময় গ্রাম আদালতের বিভিন্ন সেবা, বিচার কার্যক্রম এবং সাধারণ মানুষের জন্য এর উপকারিতা তুলে ধরে ভিডিও প্রদর্শন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে এস এম আহসান কবির বলেন, “গ্রাম আদালত সাধারণ মানুষের জন্য দ্রুত, সহজ ও স্বল্প ব্যয়ে বিচার পাওয়ার একটি কার্যকর মাধ্যম। এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম গ্রামের মানুষকে আইনগত সেবা সম্পর্কে আরও সচেতন করে তুলবে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, গ্রাম আদালতের মাধ্যমে ছোটখাটো বিরোধ দ্রুত নিষ্পত্তি হওয়ায় মানুষের সময় ও অর্থ দুটোই সাশ্রয় হচ্ছে। তাই এই সেবাকে আরও জনপ্রিয় করতে জনসচেতনতা বাড়ানো জরুরি।
অনুষ্ঠান শেষে উপস্থিত ব্যক্তিরা গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে নিজেদের মতামত ও অভিজ্ঞতা তুলে ধরেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost