বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:০৭ অপরাহ্ন

শিরোনাম
মেহেন্দিগঞ্জে চার হাজার জেলে পরিবারের মাঝে সরকারি খাদ্য সহায়তা বিতরণ রামিসার হত্যাকারীসহ সকল ধর্ষকের ফাঁসির দাবিতে ভাণ্ডারিয়ায় মানববন্ধন অনৈতিক কর্মকাণ্ডে যুবদলের ২ নেতা বহিষ্কার বজ্রপাতে প্রাণ গেল ২ শ্রমিকের ঢাকা ও আশপাশের জেলায় বিজিবি মোতায়েন মঠবাড়িয়ায় মাদক সেবনের দায়ে যুবককে কারাদণ্ড কাউখালীতে বিআরডিবির তিন দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠিত শিক্ষাক্ষেত্রে অবদানের স্বীকৃতি কাউখালীতে প্রাথমিক শিক্ষা পদক উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষক ও বিদ্যালয় নির্বাচন মেহেন্দিগঞ্জে সকল প্রকার নসিমন করিমন বন্ধ ঘোষণা উপজেলা প্রশাসনের বরিশালে হামের উপসর্গ নিয়ে আরও ২ শিশুর মৃত্যু
মঠবাড়িয়ায় মাদক সেবনের দায়ে যুবককে কারাদণ্ড

মঠবাড়িয়ায় মাদক সেবনের দায়ে যুবককে কারাদণ্ড

মঠবাড়ীয়া (পিরোজপুর) প্রতিনিধি: পিরোজপুরের মঠবাড়ীয়া উপজেলায় মাদকবিরোধী যৌথ অভিযানে মাদক সেবনরত অবস্থায় মো. রিফাত হাওলাদার (২৩) নামের এক যুবককে আটক করেছে পুলিশ। পরে বৃহস্পতিবার সকালে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৯ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০ টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার রাত দেড়টার দিকে উপজেলার ধানীসাফা ইউনিয়নের সাফা বাজারের পাশে একটি পরিত্যক্ত দোকানঘর থেকে তাকে আটক করা হয়। দণ্ডপ্রাপ্ত রিফাত ধানীসাফা ইউনিয়নের তেঁতুলবাড়ীয়া গ্রামের আবদুল মালেক হাওলাদারের ছেলে।
পুলিশ ও উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, বুধবার রাতে জেলা স্পেশাল ব্রাঞ্চ (ডিএসবি) পুলিশ ও মঠবাড়িয়া থানা পুলিশ সাফা বাজার এলাকায় একটি যৌথ মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সাফা বাজারের পাশে একটি পরিত্যক্ত দোকানঘরে বসে রিফাতকে অ্যামফিটামিনযুক্ত ইয়াবা সেবন করতে দেখা যায়। হাতেনাতে আটকের পর মঠবাড়িয়া থানার উপ-পরিদর্শক (এসআই) আলী আকবর একটি লিখিত অভিযোগ দাখিল করেন।
এর প্রেক্ষিতে ঘটনাস্থলেই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন মঠবাড়িয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ। তিনি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর ৩৬(৫) ধারা মোতাবেক আসামিকে ৯ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং নগদ ১০০ টাকা জরিমানা অনাদায়ে আরও দণ্ডের আদেশ দেন।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুদীপ্ত দেবনাথ বলেন, যুবসমাজকে মাদকের করাল গ্রাস থেকে রক্ষা করতে এবং এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মঠবাড়িয়া উপজেলায় মাদকের বিরুদ্ধে এই ‘জিরো টলারেন্স নীতি ও অভিযান অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost