সোমবার, ০১ Jun ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন

শিরোনাম
সিধ কেটে বন্ধুর বাড়িতে তিন বন্ধুর চুরি,পরে চোরাই মালামালসহ ধরা বরিশাল নবগ্রাম রোডে যুবককে কুপিয়ে জখম ফেসবুকে আবেগঘন স্ট্যাটাস দিয়ে সাংবাদিকের জীবনাবসান বরিশাল বিভাগে ৫ দিনে ৩ খুন, ১৫ অপমৃত্যু কাউখালী উপজেলা কৃষকদলের আহ্বায়ক নুরুজ্জামান তালুকদার আর নেই বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ জিয়ার নেতৃত্বেই স্বাধীন বাংলাদেশের ভিত্তি সুদৃঢ় হয়েছে -গণপূর্ত প্রতিমন্ত্রী আহমেদ সোহেল মনজুর মেহেন্দিগঞ্জে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার ভাঙ্গায় নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাস খাদে জাজিরায় ঘুমন্ত স্বামীকে ছুরিকাঘাত, স্ত্রীসহ গ্রেপ্তার ৩ পটুয়াখালীতে কিশোরকে বিয়ে বাড়ি থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে হত্যা, আটক ৩
বরিশাল নবগ্রাম রোডে যুবককে কুপিয়ে জখম

বরিশাল নবগ্রাম রোডে যুবককে কুপিয়ে জখম

বরিশাল নগরীর নবগ্রাম রোড এলাকায় পূর্ব বিরোধের জেরে দ্বীন ইসলাম খান ওরফে মুন্না (যুবক) নামে এক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। রবিবার (৩১ মে) সকাল সাড়ে ৯টার দিকে নগরীর নবগ্রাম রোডের নলিদাস পোল এলাকায় এ ঘটনা ঘটে।

আহত মুন্না নগরীর নবগ্রাম রোড এলাকার বাসিন্দা লিটন খানের ছেলে। হামলার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার জাতীয় অর্থোপেডিক ও পুনর্বাসন প্রতিষ্ঠান (পঙ্গু হাসপাতাল)-এ রেফার করেন।

আহতের বাবা লিটন খান জানান, তাদের নির্মাণাধীন ঘরের জন্য আনা বালু সুপারি গাছের নিচে রাখাকে কেন্দ্র করে গত শুক্রবার রাতে প্রতিবেশীদের সঙ্গে বাকবিতণ্ডা হয়। পরে বিষয়টি মীমাংসা হলেও রবিবার সকালে তার ছেলে মুন্না কাজের উদ্দেশ্যে নলিদাস পোল এলাকায় গেলে পূর্ব থেকে ওঁৎ পেতে থাকা কয়েকজন তার ওপর হামলা চালায়।

তার অভিযোগ, একই এলাকার মিলন খান, কালাম খান, রানা খান, হিমেল হাওলাদার ও নার্গিস বেগমসহ কয়েকজন ধারালো অস্ত্র নিয়ে মুন্নার ওপর হামলা চালিয়ে গুরুতর জখম করে এবং তাকে রাস্তায় ফেলে রেখে চলে যায়।

আহতের মা কুলসুম বেগম বলেন, এ ঘটনায় বরিশাল কোতোয়ালি থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এবং হামলাকারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।

এ বিষয়ে বরিশাল কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ জানান, আহতের মা থানায় এসেছেন এবং ঘটনার বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।পুলিশ ঘটনাটির তদন্ত করছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost