, , ,
শিরোনাম
কাজিরহাটে স্কুলছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার কাউখালীতে নাশকতা ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ মাথা গোঁজার ঠাঁইটুকুও নেই: জরাজীর্ণ ঘরে মানবেতর জীবন কাটছে কাউখালীর প্রবীণ গৃহশিক্ষক দম্পতির বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ৫ সন্তানের জননীর অনশন রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানদের সাক্ষাৎ ‘আমাদের বিবেচনায় আছে’, আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আইনমন্ত্রী বধূ সাজে অপেক্ষা কনের, যৌতুকের জন্য আটকে গেল বিয়ে দুই লাখ টাকার নিচে নামলো সোনার ভরি ভান্ডারিয়ায় গণমাধ্যম কর্মীদের সাথে গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এমপি’র মতবিনিময় মুলাদীতে সন্ত্রাসবিরোধী আইনে শ্রমিক লীগ নেতা গ্রেপ্তার
হিজলায় মাংসের দোকানে পঁচা মাংস বিক্রির অভিযোগ

হিজলায় মাংসের দোকানে পঁচা মাংস বিক্রির অভিযোগ

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বরিশালের হিজলা উপজেলার গৌরবদী ইউনিয়নের শাওড়া বাজার একটি মাংসের দোকানে পঁচা মাংস বিক্রির অভিযোগ উঠেছে। এ ঘটনায় ক্রেতাদের মাঝে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

স্থানীয় ক্রেতারা বাজারে পঁচা মাংশ বিক্রির দায়ে বিক্ষোভ মিছিল বের করে।

স্থানীয় সূত্রে জানা যায়, পবিত্র ঈদুল আজহার দিন সকালে কয়েকজন ক্রেতা ওই দোকান থেকে মাংস কিনে বাড়িতে নেওয়ার পর মাংস থেকে দুর্গন্ধ বের হতে দেখেন। পরে তারা মাংসের মান নিয়ে সন্দেহ প্রকাশ করেন। অভিযোগ রয়েছে, দোকানটিতে দীর্ঘদিন ধরেই নিম্নমানের ও অস্বাস্থ্যকর পরিবেশে মাংস বিক্রি করা হচ্ছিল।

ভুক্তভোগী এক ক্রেতা জানান, “দোকান থেকে মাংস কেনার পর বাসায় নিয়ে রান্না করতে গেলে দুর্গন্ধ পাওয়া যায়। পরে বুঝতে পারি মাংসটি তাজা ছিল না।”

এ বিষয়ে অভিযুক্ত দোকান মালিক মোশাররফ মীর অভিযোগ স্বীকার করে বলেন, “আমি সবসময় ভালো ও তাজা মাংস বিক্রি করি। সেদিন ফ্রিজে রাখা মাংশ পচে যায়।

স্থানীয় প্রশাসন কর্তৃপক্ষ বিষয়টি তদন্তের আশ্বাস দিয়েছেন। তারা জানান, অভিযোগের সত্যতা পাওয়া গেলে দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ ঘটনায় বিএনপির একটি মহল সালিশের নামে ১ লক্ষ ৪৬ হাজার টাকা জরিমানায় দফারফা করার অভিযোগ রয়েছে।ঐ ইউনিয়ন বিএনপির সভাপতি ফরিদ উদ্দিন বেপারী জানান রবিবার সকালে একটি সিদ্ধান্ত হয়েছে। মাংস বিক্রেতা মোশাররফ মীর থেকে জরিমানা আদায় করা হয়েছে। যারা মাংস কিনেছেন তাদের টাকা ফেরত দেওয়া হবে।

শাওড়া বাজার কমিটির সভাপতি হুমায়ুন তালুকদার বলেন জরিমানার টাকা আমাদের একজনের কাছে রয়েছে, তালিকা করে ফেরত দেওয়া হবে।

হিজলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সোলায়মান বলেন ঈদের দিন পঁচা মাংশ বিক্রির সংবাদ শুনেছি। পরে স্থানীয় লোকজন মাংস বিক্রেতার দোকান তালাবদ্ধ করে রেখেছে। বিষয়টি আইন-শৃঙ্খলা বাহিনী তদারকি করছেন।

সচেতন মহল বলছে, জনস্বাস্থ্যের সঙ্গে জড়িত বিষয় হওয়ায় খাদ্য বিক্রিতে অনিয়মের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ প্রয়োজন।

উপজেলার নির্বাহী কর্মকর্তা মোঃ ইলিয়াস সিকদার বলেন সোস্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি। এখন পর্যন্ত কেউ সরাসরি জানায়নি। তবে খাদ্য ভেজালের দায়ে কঠোর ভূমিকা নেয়া হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost