রবিবার, ০৭ Jun ২০২৬, ০১:৩১ পূর্বাহ্ন

শিরোনাম
হিজলায় বিশেষ অভিযানে কুখ্যাত ডাকাত গ্রেফতার ভোলায় গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী-শাশুড়িসহ ৪ জনের বিরুদ্ধে মামলা কাউখালীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত নলছিটিতে ৫৫ পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক উজিরপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত কাউখালীতে বিএনপির সভাপতির বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচারের অভিযোগ সংবাদ সম্মেলন বরগুনায় অভিযানে হেরোইনসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সাতক্ষীরায় সীমানা পিলারসহ আটক ৪ ১৪ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগে এক বৃদ্ধ গ্রেপ্তার বাউফলে বিয়ের অনুষ্ঠানে রোস্ট নিয়ে সংঘর্ষ, আহত ৩
সাতক্ষীরায় সীমানা পিলারসহ আটক ৪

সাতক্ষীরায় সীমানা পিলারসহ আটক ৪

সাতক্ষীরার তালায় অভিযান চালিয়ে ১৮১৮ সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির তৈরি একিট সীমানা পিলারসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত সাড়ে ১০টার দিকে উপজেলার খেশরা ইউনিয়নের কলাগাছি গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়।

আটকরা হলেন— তালা উপজেলার খেশরা ইউনিয়নের কলাগাছি গ্রামের মৃত চতুর চন্দ্র সানার ছেলে ভোলানাথ সানা( ৬০), খুলনার পাইকগাছা উপজেলার লস্কার গ্রামের সুনীল সরদারের ছেলে তুষার কান্তি সরদার (৩৫), একই গ্রামের বিমল কৃষ্ণ সরদারের ছেলে সুশান্ত সরদার( ৪২) এবং বটিয়াঘাটা উপজেলার সুন্দর মহল গ্রামের মৃত ধীরেন্দ্রনাথ সরকারের ছেলে যাদব সরকার (৪২)।

পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার খেশরা ইউনিয়নের কলাগাছি গ্রামে ভোলানাথ সানার বসতবাড়ির পাশে মাটির ঘরের নিচে একটি সীমানা পিলার রয়েছে।ওই সীমানা পিলার বেচাকেনার চেষ্টা চলছে গোপন সংবাদের ভিত্তিতে জানতে পেরে অভিযান চালিয়ে পিলারসহ সন্দেহভাজন চারজনকে আটক করেছে পুলিশ।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, ‘সীমানা পিলারসহ সন্দেহভাজন চারজনকে আটক করা হয়েছে।বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost