, , ,
শিরোনাম
মেহেন্দিগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উত্তেজনা, আদর্শ গ্রাম পুরুষশূন্য চাকরি হারালেন সাবেক এমপি পংকজ দেবনাথ এর ছোট ভাই সরোজ দেবনাথ বাবুগঞ্জে নারী ও শিশু নির্যাতন ও পর্নোগ্রাফি মামলার পলাতক আসামি গ্রেপ্তার একদফা পরিবর্তনের পর বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক হলেন ডা. রেফায়েতুল হায়দার বরিশাল বিশ্ববিদ্যালয়ের ডিনস মেরিট অ্যাওয়ার্ড-২০২৬ অনুষ্ঠিত, ১০৯ শিক্ষার্থীকে সম্মাননা সাবেক ৩২ ডিসি বাধ্যতামূলক অবসরে সরকারি খাস জমি দখল করে রাস্তা বন্ধের অভিযোগ, ইউএনওর হস্তক্ষেপ কামনা সহপাঠীকে হত্যার বিচারের দাবিতে মানববন্ধন চোরকে বেঁধে ন্যাড়া করে দিলো গ্রামবাসী মানবিক বিভাগের ডিগ্রি নিয়ে বাণিজ্য শাখায় শিক্ষকতা, কাশিপুর হাই স্কুল অ্যান্ড কলেজের শিক্ষিকার বিরুদ্ধে অভিযোগ
কাউখালীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত

কাউখালীতে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : শনিবার, ০৬ জুন, ২০২৬

ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে পিরোজপুরের কাউখালী উপজেলায় এক সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৬ জুন) বেলা ১১টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উদ্যোগে র‍্যালিটি অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুব্রত কর্মকারের নেতৃত্বে র‍্যালিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বর থেকে শুরু হয়ে উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। র‍্যালিতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা—কর্মচারী, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা অংশগ্রহণ করেন।

র‍্যালি চলাকালে অংশগ্রহণকারীরা ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার—পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলা, জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজননস্থল ধ্বংসের আহ্বান জানিয়ে বিভিন্ন সচেতনতামূলক বার্তা প্রচার করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুব্রত কর্মকার বলেন,বর্তমানে ডেঙ্গু একটি জাতীয় জনস্বাস্থ্য সমস্যা হিসেবে দেখা দিয়েছে। ডেঙ্গু প্রতিরোধে শুধু স্বাস্থ্য বিভাগের উদ্যোগই যথেষ্ট নয়, এজন্য সাধারণ জনগণের সক্রিয় অংশগ্রহণ অত্যন্ত জরুরি। নিজেদের বাড়ি—ঘর ও আশপাশ পরিষ্কার—পরিচ্ছন্ন রাখার মাধ্যমে ডেঙ্গুর বিস্তার অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব।

এডিস মশা সাধারণত পরিষ্কার ও জমে থাকা পানিতে বংশবিস্তার করে। তাই ফুলের টব, পুরোনো টায়ার, ডাবের খোসা, ভাঙা পাত্র কিংবা বাড়ির ছাদে জমে থাকা পানি নিয়মিত পরিষ্কার করতে হবে। ডেঙ্গু প্রতিরোধে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

ডাঃ সুব্রত কর্মকার জানান, ডেঙ্গু প্রতিরোধে উপজেলা স্বাস্থ্য বিভাগ বিভিন্ন সময় সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করবে এবং জনগণকে এ বিষয়ে আরও সচেতন করতে প্রচারণা অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost