শনিবার, ১৮ Jul ২০২৬, ০২:১৩ পূর্বাহ্ন

শিরোনাম
ঝালকাঠি শহরে গৃহবধূর বস্তাবন্দি মরদেহ উদ্ধার, হত্যার আশঙ্কা শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইনের সেকেন্ড-ইন-কমান্ড বাপ্পি গ্রেপ্তার বরিশালে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে স্কুল শিক্ষার্থী: বাড়িতে তালা ঝুলিয়ে লাপাপ্তা পরিবার ফেসবুকে ‘বাঁচান’ স্ট্যাটাসের ২৪ ঘণ্টায়ও মেলেনি চিকিৎসকের খোঁজ টাকার জন্য স্ত্রীকে নির্যাতনের পর মহাসড়কে ফেলে যান বিশ্ববিদ্যালয় শিক্ষক অসম্পূর্ণ সংযোগ সড়ক: মেহেন্দিগঞ্জ—হিজলা সেতুর সুফল থেকে বঞ্চিত হাজারো মানুষ মাউলতলা ইসলামিয়া মাদ্রাসার গভর্নিং বডি গঠন, সভাপতি দেওয়ান মোঃমুনির হোসেন, সদস্য মেহেদী হাসান কাজিরহাট গন চুরির হিড়িক: প্রশাসনের নীরবতায় চরম আতঙ্কে এলাকাবাসী উজিরপুরে ইয়াবা বিক্রির সময় পুলিশের জালে মাদক কারবারি আটক হিজলা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিলু প্যাদার ৩৮তম মৃত্যুবার্ষিকী পালিত
কেটে ফেলার পর ‘উঠে দাঁড়াল গাছ’, আগরবাতি—মোমবাতি নিয়ে মানুষের ভিড়

কেটে ফেলার পর ‘উঠে দাঁড়াল গাছ’, আগরবাতি—মোমবাতি নিয়ে মানুষের ভিড়

ঝড়ে পড়ে যাওয়া একটি গাছের ডালপালা কাটার পর সেটি আবার দাঁড়িয়ে যায়। গাছের গোড়া কাটার পরও এটি ঠায় দাঁড়িয়েছে— এমন ঘটনার খবরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার এই গাছ নিয়ে রীতি মতো হইচই শুরু হয়েছে।

উপজেলার মোগড়া ইউনিয়নের বচিয়ারা গ্রামের এ গাছটি দেখতে শত শত লোক এসে ভিড় জমাচ্ছেন। গাছের শেকড়—বাকল নেওয়ার জন্য দূর—দূরান্ত থেকে ছুটে আসছেন মানুষ; করছেন মানত।

খোঁজ নিয়ে জানা গেছে, ডালপালাহীন গাছটির একটি অংশ দাঁড়িয়ে আছে। এর নীচের অংশ কাটা। গাছে লাল কাপড় বাঁধা। চারিদিকে নিশানা টানিয়ে দেওয়া হয়েছে। এলাকার মানুষ বলছেন, ঘটনাটি অলৌকিক। সৃষ্টিকর্তার ইশারাতেই এমন হয়েছে। তারা গাছটিকে দেখে—শুনে রাখছেন।
ওই বাড়ির পরিবারের সদস্য শারমীন সুলতানা সাংবাদিকদের কাছে দাবি করেন, তিনি গাছটি পড়তেও দেখেছেন ওঠার সময়ও দেখেছেন। মাস দেড়েক আগে প্রচণ্ড ঝড়ে গাছটি পড়ে যায়। গাছটি কেটে টুকরা টুকরা করার পর হঠাৎ উঠে দাঁড়ায়। দেখামাত্রই তিনি চিৎকার করেন। এরপর বাড়িসহ আশপাশের লোকজন বিষয়টি দেখেন।

পরিবারের সদস্য আবুল বাশার মুন্সী গণমাধ্যমকে বলেন, এটি আমার এক ভাতিজার গাছ। তুফানে পড়ে গেলে বিক্রি করা হয়। গাছ কাটার পর এটি আবার দাঁড়িয়ে যায়। এটা সরাসরি আল্লাহর কুদরত।

গাছের মালিক মাহবুব মুন্সী গণমাধ্যমকে বলেন, আল্লাহ ভালো জানেন, কীভাবে কি হয়েছে। এখন গাছ দেখতে প্রতিদিন শত শত লোক আসছেন, মানত করছেন, আগরবাতি—মোমবাতি জ্বালাচ্ছেন। অনেকে শিকড় নিয়ে যাচ্ছেন। তাদের ধারণা এতে রোগ বালাই ভালো হবে।

কাঠুরিয়া মো. আমিন মিয়ার দাবি, গাছটি ঝড়ে মাটিতে পড়ে যায়। শেঁকড়সহ উলটে যায়। ডালা কাটার পর আবার দাঁড়িয়ে যায়। গোড়া কয়েক ইঞ্চি জায়গা কেটে দিলে এটি আবার পড়ে যাবে। এখানে জিন—ভূত বলে কিছু নেই। তবে রহস্যময় ঘটনার কারণে মানুষ ভিড় করছে গাছটিকে দেখার জন্য।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost