, , ,
শিরোনাম
বাংলাদেশ গ্রীন স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে হাতেম আলী কলেজে ফলজ বৃক্ষরোপণ মঠবাড়িয়ায় যাত্রা শুরু করল ড্রিম জাপানিজ ল্যাঙ্গুয়েজ একাডেমি কাজিরহাটে ৪৮ ঘন্টা পর লতা নদী থেকে ব্যবসায়ীর লাশ উদ্ধার থানায় হামলা, পুলিশ পরিচয়ে টাকা নিয়েও মামলার আসামি যুবলীগ নেতা বাবুগঞ্জে নির্মাণাধীন বাড়িতে ডাকাতি, অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকা-স্বর্ণালংকার লুট। ববিতে সাংবাদিক হেনস্তাঃ জেলা সাংবাদিক ইউনিয়ন ও জাতীয় সাংবাদিক সংস্থার তীব্র নিন্দা জিয়াউল আহসানের জলসিঁড়ির বাড়িতে দুদকের অভিযান বিশ্বকাপ জিতে যে বিশ্বরেকর্ড গড়ল স্পেন বরিশালে পরকীয়া প্রেমের ঘটনা আড়াল করতে ‘ডাকাতির’ নাটক জিজ্ঞাসাবাদের জন্য আটক ৩ সাবেক ভূমিমন্ত্রীর ফ্ল্যাটে মিলল ২০ লাখ টাকার ঘড়ি, ৮০০ কোট-টাই
হিজলায় বিশেষ অভিযানে কুখ্যাত ডাকাত গ্রেফতার

হিজলায় বিশেষ অভিযানে কুখ্যাত ডাকাত গ্রেফতার

বরিশালের হিজলা থানা পুলিশের বিশেষ অভিযানে কুখ্যাত ডাকাত আব্দুল জলিল বেপারী (৪৮)কে গ্রেফতার করা হয়েছে। তিনি উপজেলার বাসিন্দা এবং আরব আলী বেপারীর ছেলে।

পুলিশ সূত্রে জানা গেছে, আব্দুল জলিল বেপারীর বিরুদ্ধে জেলার বিভিন্ন থানায় ডাকাতি, চুরি, হত্যা ও চাঁদাবাজিসহ একাধিক মামলা রয়েছে। তার নামে মোট ১৬টি মামলা রয়েছে। এর মধ্যে ৭টি ডাকাতি, ৫টি চুরি, ৩টি হত্যা এবং ১টি চাঁদাবাজির মামলা রয়েছে।

হিজলা থানা পুলিশ জানায়, তার বিরুদ্ধে জারি হওয়া গ্রেফতারি পরোয়ানার ভিত্তিতে বিশেষ অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়। পরে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।

হিজলা থানা পুলিশের এক কর্মকর্তা জানান, অপরাধ দমনে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost