সোমবার, ১৫ Jun ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন

শিরোনাম
মির্জাগঞ্জে অন্তঃসত্ত্বা নারীকে পেটানো সেই সোহাগ গ্রেফতার মঠবাড়িয়ায় ২ হাজার ৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ি গ্রেফতার কাউখালীতে জিআর ওয়ারেন্টভুক্ত আসামি রিয়াজ হাওলাদার গ্রেফতার, আদালতে প্রেরণ ৫৫ বছ‌রেও উন্নয়নের ছোঁয়া লা‌গে‌নি হয়বৎপুর তৌকাঠি দা‌খিল মাদরাসায় কাউখালীতে মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাং প্রতিরোধে পুলিশের বিশেষ অভিযান বাকেরগঞ্জে কলেজছাত্র সজিব হত্যা মামলার প্রধান আসামি গ্রেপ্তার ১২ বছর বয়সী শিশুকে ধর্ষণের অভিযোগে পুলিশ পরিদর্শক প্রত্যাহার মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামির জেল আপিল শুনানির জন্য গ্রহণ করলেন হাইকোর্ট দশমিনায় টিউবওয়েল বসানোর সময় বিদ্যুতায়িত হয়ে ২ জন নিহত, আহত ৪ মায়ের লাশ ফেরত দিতে ছেলেকে ‘কান ধরে ওঠবস’ করালেন চিকিৎসকরা
বাবুগঞ্জ কারিগরি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে সরকারি গাছ কাটার অভিযোগ

বাবুগঞ্জ কারিগরি স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে সরকারি গাছ কাটার অভিযোগ

বরিশালের বিমানবন্দর থানাধীন গজালিয়া এলাকায় নির্মাণাধীন প্রস্তাবিত বাবুগঞ্জ টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রকল্পে সরকারি গাছ অবৈধভাবে কাটার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, গজালিয়া-পাংশা এলাকার প্রধান সড়ক নির্মাণের সময় স্থানীয় বাসিন্দারা নিজেদের জমি ছেড়ে দেন। পরবর্তীতে তারা রাস্তার দুপাশে বিভিন্ন প্রজাতির গাছ রোপণ করেন। দীর্ঘদিন ধরে বেড়ে ওঠা এসব গাছ বর্তমানে সরকারি নিয়ম অনুযায়ী বন বিভাগের আওতাভুক্ত।

অভিযোগ রয়েছে, স্কুল নির্মাণকাজের দায়িত্বপ্রাপ্ত ঠিকাদারি প্রতিষ্ঠান এসএনবিএ বিএসবি (SNBA BSB)-এর সাব-কন্ট্রাক্টর মো. মাইনুল ইসলাম বন বিভাগের অনুমতি কিংবা গাছের প্রকৃত রোপণকারীদের সঙ্গে কোনো ধরনের আলোচনা ছাড়াই গাছগুলো কেটে ফেলেন।

স্থানীয়দের দাবি, প্রায় ৩০ হাজার টাকা মূল্যের সরকারি গাছ কেটে ফেলা হয়েছে। বিষয়টি জানতে পেরে এলাকার সচেতন নাগরিকরা বন বিভাগকে অবহিত করেন। খবর পেয়ে বন বিভাগের ফরেস্টার খান মো. মাসুম মোস্তফা কাউসার ঘটনাস্থলে উপস্থিত হয়ে কেটে ফেলা গাছগুলো জব্দ করেন।

ঠিকাদারি প্রতিষ্ঠান এসএনবিএ বিএসবি (SNBA BSB)-এর সাব-কন্ট্রাক্টর মো. মাইনুল ইসলাম বলেন আমি আপনার কথামত গাছ কেটেছি তা না হলে আমি কেন গাছ কেটে আমার অর্থ অপচয় করিব।

প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনাস্থলে বন বিভাগের কর্মকর্তাদের সঙ্গে ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের তর্ক-বিতর্ক ও উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

এ বিষয়ে স্থানীয়দের বক্তব্য, উন্নয়নমূলক কাজের প্রয়োজনীয়তা থাকলেও সরকারি নিয়ম-কানুন উপেক্ষা করে পরিবেশ ও প্রাকৃতিক সম্পদের ক্ষতি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। তারা অবৈধভাবে গাছ কাটার ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost