শনিবার, ১৮ Jul ২০২৬, ০৬:৩৫ অপরাহ্ন

শিরোনাম
ভিমরুলীতে নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজ কিশোর, উদ্ধার অভিযান চলছে আ.লীগ নেতার স্ত্রী-মা ঢাকায়, লুটপাটের পর গুঁড়িয়ে দেওয়া হলো বাড়ি বরগুনায় আবারও ইসমাইল শাহের মাজারে অগ্নিসংযোগ মঠবাড়িয়ায় ‘কৃষক স্মার্ট কার্ড’ বিতরণের তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন কাউখালীতে শ্রমিক দলের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত, মাদকমুক্ত সমাজ গঠনে খেলাধুলার ওপর গুরুত্বারোপ থানার ব্যারাক থেকে পুলিশ কর্মকর্তার মরদেহ উদ্ধার দৌলতখানে মাদকবিরোধী অভিযানে ৬ জন গ্রেপ্তার প্রাথমিকে বদলি কমিটিতে ‘গণ্যমান্য ব্যক্তি’ বাদ, যুক্ত হলো সাত শর্ত সন্ধ্যার পর শিক্ষার্থীদের চা-দোকানে আড্ডা ও ঘোরাঘুরি সম্পূর্ণ নিষিদ্ধ যেকোনো সময় ইসরায়েলে হামলা, হিজবুল্লাহকে প্রস্তুত থাকতে বললো ইরান
কাউখালীতে মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাং প্রতিরোধে পুলিশের বিশেষ অভিযান

কাউখালীতে মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাং প্রতিরোধে পুলিশের বিশেষ অভিযান

পিরোজপুরের কাউখালী থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাং কার্যক্রম প্রতিরোধে বিশেষ অভিযান পরিচালনা করেছে পুলিশ। শনিবার (১৩ জুন) সন্ধ্যার পর উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালে কাউখালী বাজার, বিভিন্ন সড়ক, জনসমাগমস্থল ও ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে পুলিশি টহল জোরদার করা হয়। এ সময় সন্দেহভাজন ব্যক্তিদের তল্লাশি, জনসচেতনতামূলক প্রচারণা এবং অপরাধ প্রতিরোধে স্থানীয় জনগণের সঙ্গে মতবিনিময় করা হয়।
কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আনোয়ার হোসেন বলেন,মাদক, অনলাইন জুয়া ও কিশোর গ্যাং বর্তমানে সমাজের জন্য বড় হুমকি। এসব অপরাধ নিয়ন্ত্রণে কাউখালী থানা পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে নিয়মিত বিশেষ অভিযান ও টহল কার্যক্রম অব্যাহত থাকবে। অপরাধ দমনে স্থানীয় জনগণের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আমরাজুরী গ্রামের বাসিন্দা মোঃ দেলোয়ার হোসেন  বলেন,
পুলিশের এমন অভিযানকে আমরা স্বাগত জানাই। মাদক ও কিশোর গ্যাংয়ের কারণে অনেক পরিবার উদ্বিগ্ন থাকে। নিয়মিত অভিযান পরিচালিত হলে অপরাধ  কমে আসবে বলে আমরা আশা করি।
কচুয়াকাঠি গ্রামের বাসিন্দা মোঃ সরোয়ার হোসেন ও সালমা বেগম বলেন, সন্ধ্যার পর পুলিশের টহল ও অভিযান বাড়ায় সাধারণ মানুষ নিরাপদ বোধ করছে। বিশেষ করে তরুণদের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে এ ধরনের উদ্যোগ খুবই প্রয়োজন।
কাউখালী থানা পুলিশ জানিয়েছে, উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি উন্নত রাখতে এবং অপরাধ নিয়ন্ত্রণে ভবিষ্যতেও এ ধরনের বিশেষ অভিযান ধারাবাহিকভাবে পরিচালনা করা হবে। সন্ধ্যার পরে ছেলেমেয়েরা আড্ডা না দিয়ে পড়ার টেবিলে বসবে এটাই আমাদের কামনা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost