সোমবার, ২২ Jun ২০২৬, ০৮:১০ অপরাহ্ন

বরিশালের সাবেক প্যানেল মেয়র খোকন গ্রেপ্তার

বরিশালের সাবেক প্যানেল মেয়র খোকন গ্রেপ্তার

বরিশাল সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র ও মহানগর আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন ওরফে মামা খোকনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার (২২ জুন) সকাল ১০টার দিকে নগরীর নাজিরের পুল এলাকার নিজ বাসা থেকে তাকে গ্রেপ্তার করা করা হয়। খোকন বরিশাল জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছিলেন।

বরিশাল মেট্রোপলিটন পুলিশের কাউনিয়া থানার ওসি সনজিত চন্দ্র নাথ বিষয়টি নিশ্চিত করে বলেন, রফিকুল ইসলাম খোকনের বিরুদ্ধে বরিশাল কোতোয়ালি মডেল থানায় দুটি মামলা রয়েছে। সেই মামলায় সোমবার সকালে পুলিশ অভিযান চালিয়ে তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করে।

রফিকুল ইসলাম খোকন পতিত আওয়ামী লীগ সরকারের আমলে বরিশাল মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহর ঘনিষ্ঠজন ছিলেন। তিনি বরিশাল ল কলেজের সাবেক ভিপি। জুলাই অভ্যুত্থান পরবর্তী তিনি আত্মগোপনে গেলেও সম্প্রতি তিনি বরিশালে ফেরেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost