মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
ভোলায় ৬০ বছর বয়সী এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার সজিব তেলি ভোলা পৌর ৫ নম্বর ওয়ার্ডের কালিখোলা এলাকার সুমঙ্গলের ছেলে।
সোমবার (২২ জুন) ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, ওই বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে রোববার রাতে ভুক্তভোগীর মেয়ে বাদী হয়ে মামলা করেন। পরে গভীর রাতে ভোলা সদরের পূর্ব ইলিশা ইউনিয়নের তুলাতুলি বাজার সংলগ্ন আসামির চাচার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকে সোমবার ভোলার আদালতে পাঠানো হবে।ভুক্তভোগী বৃদ্ধার ছেলে প্রবাসী। কয়েক বছর আগে তার শ্বশুরবাড়ির পাশে জমিসহ বসতঘর কেনেন। পরে তিনি প্রবাসে চলে গেলে ওই বাড়িতে তার মা ও স্ত্রী থাকতেন। মাঝে মধ্যে ওই বাড়িতে যাতায়াত করতেন প্রবাসীর শ্যালক অভিযুক্ত সজিব তেলি। শনিবার রাতেও সজিব ওই বাড়িতে এসে থেকে যান। পরে তার বোন ঘুমিয়ে পড়লে গভীর রাতে তিনি ওই বৃদ্ধাকে ধর্ষণ করেন।পরে ভোরের দিকে পালিয়ে যান অভিযুক্ত সজিব।
এরপর সকালে তার ছেলের বউ শুনে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। পরে প্রতিবেশীরা জানতে পেরে সকালে ভুক্তভোগীকে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।