, , ,
শিরোনাম
প্রতিবন্ধী নারীকে ধর্ষণের অভিযোগে পলাতক আসামি গ্রেপ্তার জনবল সংকটেও অবৈধ ইটভাটার বিরুদ্ধে বরিশাল পরিবেশ অধিদপ্তরের কঠোর অভিযান গ্যারেজ মালিককে হত্যা করে ৭২টি ব্যাটারি ও ২ অটোরিকশা লুট বরিশালে ডিবির অভিযানে ইয়াবাসহ গ্রেপ্তার-১ বরিশাল রূপাতলীতে সড়ক নির্মাণে নিম্নমানের সামগ্রী ও অনিয়মের অভিযোগ আমতলীতে ঘুষের ১ লাখ টাকাসহ প্রকৌশলী আটক মুলাদীতে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় যুবলীগ সদস্য গ্রেপ্তার বোমাসদৃশ বস্তুর গায়ে চিরকুট, ‘আমি তোকে না পেলে পৃথিবীর কেউ তোকে পাবে না’ জুলাই প্রশ্নে সবাইকে এক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী: নাহিদ ইসলাম এইচএসসির পুনঃপরীক্ষার ফলের আগে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় বাধা নেই
ভোলায় ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ: যুবক গ্রেফতার

ভোলায় ৬০ বছরের বৃদ্ধাকে ধর্ষণ: যুবক গ্রেফতার

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : সোমবার, ২২ জুন, ২০২৬

ভোলায় ৬০ বছর বয়সী এক বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার সজিব তেলি ভোলা পৌর ৫ নম্বর ওয়ার্ডের কালিখোলা এলাকার সুমঙ্গলের ছেলে।

সোমবার (২২ জুন) ভোলা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, ওই বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগে রোববার রাতে ভুক্তভোগীর মেয়ে বাদী হয়ে মামলা করেন। পরে গভীর রাতে ভোলা সদরের পূর্ব ইলিশা ইউনিয়নের তুলাতুলি বাজার সংলগ্ন আসামির চাচার বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

তিনি আরও জানান, গ্রেফতারকে সোমবার ভোলার আদালতে পাঠানো হবে।ভুক্তভোগী বৃদ্ধার ছেলে প্রবাসী। কয়েক বছর আগে তার শ্বশুরবাড়ির পাশে জমিসহ বসতঘর কেনেন। পরে তিনি প্রবাসে চলে গেলে ওই বাড়িতে তার মা ও স্ত্রী থাকতেন। মাঝে মধ্যে ওই বাড়িতে যাতায়াত করতেন প্রবাসীর শ্যালক অভিযুক্ত সজিব তেলি। শনিবার রাতেও সজিব ওই বাড়িতে এসে থেকে যান। পরে তার বোন ঘুমিয়ে পড়লে গভীর রাতে তিনি ওই বৃদ্ধাকে ধর্ষণ করেন।পরে ভোরের দিকে পালিয়ে যান অভিযুক্ত সজিব।

এরপর সকালে তার ছেলের বউ শুনে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। পরে প্রতিবেশীরা জানতে পেরে সকালে ভুক্তভোগীকে ভোলা ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost