শুক্রবার, ০৩ Jul ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন

শিরোনাম
সংবাদ সম্মেলনে মহিপুরের জেলেরা অবৈধ ট্রলিংয়ে ধ্বংস হচ্ছে সামুদ্রিক মৎস্যসম্পদ বরিশালে কিশোরী ভাতিজিকে ধর্ষণ, চাচার মৃত্যুদণ্ড মেহেন্দিগঞ্জে ঔষধ প্রশাসনের অভিযান, জরিমানা আদায় ফরিদপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত অন্তত ২০ কাউখালীতে গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার কলেজ ছাত্রকে হত্যা করে ছুরিসহ থানায় হাজির স্কুলছাত্র আইনের দলিলে আটকা মরিয়মের বিচার: এক বছরেও অধরা ঘাতক, ‘নীরবে কাঁদছে’ বিচারপ্রার্থী পরিবার ‎ প্রবাসী পরিচয়ে বিয়ের প্রলোভনে লঞ্চে তরুনীকে ধর্ষণ বরিশালের সাবেক এমপি জেবুন্নেসা আফরোজ হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার মঠবাড়িয়া ৬০ দিনে ১৯ জনের অস্বাভাবিক মৃত্যু
কলেজ ছাত্রকে হত্যা করে ছুরিসহ থানায় হাজির স্কুলছাত্র

কলেজ ছাত্রকে হত্যা করে ছুরিসহ থানায় হাজির স্কুলছাত্র

ভোলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। পরে হত্যায় ব্যবহৃত ছুরিসহ লালমোহন থানায় হাজির হয়েছে স্কুলছাত্র মো. আব্দুল্লাহ আল মানিক।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরের দিকে লালমোহন পৌর এলাকার সেলিম চেযারম্যানের বাড়ির সামনে সড়কে এ হত্যার ঘটনা ঘটে।

নিহতের নাম মো. ইব্রাহীম খলিল নয়ন। তিনি ভোলার লালমোহন পৌর ৬ নম্বর ওয়ার্ডের মো. সালাউদ্দিনের ছেলে এবং ডা. আজহার উদ্দিন ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

জানা গেছে, মো. আব্দুল্লাহ আল মানিক লালমোহন ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ফুলবাগিচা গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে এবং নাঙলখালী আব্দুল ওহাব মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রণির ছাত্র।

স্থানীয়রা জানান, দুপুরের দিকে কয়েকজন শিক্ষার্থীর কথাকাটাকাটি হয়। এসময় নয়ন নামে একজনকে ছুরি দিয়ে কোপানো হয়। নয়নকে বাঁচাতে গিয়ে মো. আশরাফ ও আরমান নামে আরও দুজন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা নয়নকে মৃত ঘোষণা করেন এবং আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে নিয়ে যান।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যার সঙ্গে জড়িত মানিক ছুরিসহ থানায় এসেছে। তাকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে তারা কোনো একটি বিষয় নিয়ে তর্কবিতর্ক করে। পরে নয়নকে ছুরি দিয়ে হত্যা করে। বিষয়টির তদন্ত চলছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost