, , ,
শিরোনাম
বহিষ্কৃত স্বেচ্ছাসেবক দলের নেতাকে ধরতে অভিযান: ২৪ ঘণ্টা না পেরোতেই ওসি বদলি নিষেধাজ্ঞাকে সম্মান জানিয়ে ফিরল ট্রলার: ১৩ দিনের সাগরে ইলিশ বেচে মেহেন্দিগঞ্জের জেলেদের আয় ৩৫ লাখ টাকা বরগুনায় প্রাইভেটকার-অটোরিকশার সংঘর্ষে নিহত ১ উজিরপুরে দুর্গাপূজা উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত উজিরপুরে ৩৪০০ জেলের মাঝে ভিজিএফের চাল বিতরণ ভান্ডারিয়ায় ইসলামিয়া মিষ্টি ভান্ডার’কে (মোস্তফা) ২০ হাজার টাকা জরিমানা বরিশালে এলপিজি বাজারে অভিযান অবৈধ মজুদ ও অতিরিক্ত দামে বিক্রি ঠেকাতে তদারকি বিএম কলেজের মেধাবী ছাত্রী ঝুমুরের হত্যাকারীদের ফাঁসির দাবিতে মানববন্ধন বরিশাল জেলা কালচারাল অফিসারের বিরুদ্ধে অসদাচরণ ও স্বেচ্ছাচারিতার অভিযোগ বরিশালে মা ইলিশ রক্ষায় জনসচেতনতা সভা
কলেজ ছাত্রকে হত্যা করে ছুরিসহ থানায় হাজির স্কুলছাত্র

কলেজ ছাত্রকে হত্যা করে ছুরিসহ থানায় হাজির স্কুলছাত্র

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : বৃহস্পতিবার, ০২ জুলাই, ২০২৬

ভোলায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। পরে হত্যায় ব্যবহৃত ছুরিসহ লালমোহন থানায় হাজির হয়েছে স্কুলছাত্র মো. আব্দুল্লাহ আল মানিক।

বৃহস্পতিবার (২ জুলাই) দুপুরের দিকে লালমোহন পৌর এলাকার সেলিম চেযারম্যানের বাড়ির সামনে সড়কে এ হত্যার ঘটনা ঘটে।

নিহতের নাম মো. ইব্রাহীম খলিল নয়ন। তিনি ভোলার লালমোহন পৌর ৬ নম্বর ওয়ার্ডের মো. সালাউদ্দিনের ছেলে এবং ডা. আজহার উদ্দিন ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র।

জানা গেছে, মো. আব্দুল্লাহ আল মানিক লালমোহন ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ফুলবাগিচা গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে এবং নাঙলখালী আব্দুল ওহাব মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রণির ছাত্র।

স্থানীয়রা জানান, দুপুরের দিকে কয়েকজন শিক্ষার্থীর কথাকাটাকাটি হয়। এসময় নয়ন নামে একজনকে ছুরি দিয়ে কোপানো হয়। নয়নকে বাঁচাতে গিয়ে মো. আশরাফ ও আরমান নামে আরও দুজন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানকার চিকিৎসকরা নয়নকে মৃত ঘোষণা করেন এবং আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশালে নিয়ে যান।

লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. অলিউল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যার সঙ্গে জড়িত মানিক ছুরিসহ থানায় এসেছে। তাকে আটক করা হয়েছে। প্রাথমিকভাবে জানা গেছে তারা কোনো একটি বিষয় নিয়ে তর্কবিতর্ক করে। পরে নয়নকে ছুরি দিয়ে হত্যা করে। বিষয়টির তদন্ত চলছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost