, , ,
শিরোনাম
মুলাদীতে ইয়াবাসহ নারী গ্রেপ্তার ভাণ্ডারিয়ায় নাম্বারপ্লেটবিহীন মোটরসাইকেলের বিরুদ্ধে অভিযান, ৩২ হাজার টাকা জরিমানা উজিরপুরে জমি সংক্রান্ত বিরোধে বাবা,মা ও ছেলেকে কুপিয়ে জখম, মামলা দায়ের পাবনায় ধর্ষণের পর শিশুকে হত্যা, ঘাতকের বাড়ি ভাঙলো জনতা বরিশাল জেলা আদালতে পুলিশ হেফাজত থেকে আসামি পলায়ন চাঁদা না পেয়ে দোকানে তালা দেওয়ার অভিযোগ যুবদল কর্মীর বিরুদ্ধে তেজগাঁও কলেজের মসজিদে বৈঠক, নিষিদ্ধ সংগঠনের সদস্য সন্দেহে আটক ২৩ ববি”তে নদীর তীরে ডেকে ‘র‍্যাগিং’, হাসপাতালে ভর্তি শিক্ষার্থী পরকীয়ার মামলায় আওয়ামী লীগ নেতা কারাগারে রাতের আধাঁরে গৃহবধুকে ধর্ষনের ঘটনায় একজন গ্রেপ্তার
আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ২

আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের মধ্যে সংঘর্ষ, আহত ২

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : বুধবার, ০৮ জুলাই, ২০২৬

ঝিনাইদহের কালীগঞ্জে আর্জেন্টিনা— ব্রাজিল সমর্থকদের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ২ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (৭ জুলাই) রাতে বিশ্বকাপের রাউন্ড ১৬ এর আর্জেন্টিনা—মিশর ম্যাচ শেষে উপজেলার চাচড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

আহতরা হলেন— ব্রাজিল সমর্থক মামুন হোসেন (২২) ও আর্জেন্টিনা সমর্থক সামাউল ইসলাম (২৩) আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয়রা জানায়, আর্জেন্টিনা ও মিশরের মধ্যকার টান টনা উত্তেজনাপূর্ণ খেলা শেষে চাচড়া গ্রামের আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে বাগ্‌বিতণ্ডা ও হাতি হাতির ঘটনা ঘটে। পরে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে বেশ কয়েকজন আহত হন।

তবে এ ঘটনায় আহত দুইজন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন। আহত সামাউল প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলেও মামুন হাসপাতালে ভর্তি রয়েছেন। কালীগঞ্জ থানার ওসি জেল্লাল হোসেন জানান, এ বিষয়ে এখনও কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost