, , ,
শিরোনাম
প্রেমিক যুগলকে জিম্মি করে চাঁদা আদায়, ইমামসহ গ্রেপ্তার ৩ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের কাউখালীতে নানা আযোজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত: আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ঘাটে ফিরল ১ জেলের মরদেহ, কবর খুঁড়ে অপেক্ষায় ৪ জনের পরিবার পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রে যুবদলের হামলায় ১২ শ্রমিক আহত ভোলার স্বার্থের গণ্ডি পেরিয়ে দক্ষিণাঞ্চলের বৃহত্তর উন্নয়ন ভাবনাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হাজারো মানুষের শ্রদ্ধায় চিরনিদ্রায় শায়িত হলেন সুলতান মাহমুদ টিপু শিকদার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লাশ পড়বে, চেয়ার ছাড়ব না’ ৫ জেলের মরদেহ পাওয়ার গুজবে কবর খুঁড়লেন স্বজনরা বিদিশা সিদ্দিক গ্রেপ্তার
বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন

বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে তরুণীর অনশন

Reporter
প্রতিবেদক : বার্তা বিভাগ
প্রকাশিত : মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় তিন বছরের প্রেমের সম্পর্কের পর বিয়ের প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে প্রেমিকের বাড়িতে গিয়ে বিয়ের দাবিতে অনশন করছেন এক তরুণী।

সোমবার (২১ জুলাই) দুপুরে অনশনের ৪ দিন পর এ ঘটনায় প্রেমিক ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেছেন ভুক্তভোগী ওই তরুণী।

ভুক্তভোগী তরুণী (১৮) বরিশালের বানারীপাড়া উপজেলার বাসিন্দা। অভিযুক্ত আব্দুল্লাহ আল ইমন (২২) নেছারাবাদ উপজেলার বলদিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের পঞ্চবেকী গ্রামের বাসিন্দা এবং স্থানীয় ব্যবসায়ী তাইজুল ইসলামের ছেলে। এই অভিযোগে ইমনের বাবা তাইজুল ইসলাম ও মা মুরশিদা বেগমকেও বিবাদী করা হয়েছে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, প্রায় তিন বছর আগে ইমনের ছোট বোনের মাধ্যমে ওই তরুণীর সঙ্গে ইমনের পরিচয় হয়। পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিষয়টি উভয় পরিবারের সদস্যরাও জানতেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। সম্পর্ক চলাকালে ইমন একাধিকবার তরুণীকে বিয়ের প্রতিশ্রুতি দেন।

অভিযোগে আরও বলা হয়, গত ১৭ জুলাই দুপুর সাড়ে ১২টার দিকে ইমনের কথামতো তরুণী মরিচবুনিয়া বাজারে গেলে ইমন তাকে নিজের বাড়িতে নিয়ে যান। সেখানে যাওয়ার পর ইমনের বাবা-মা তাকে গ্রহণ করতে অস্বীকৃতি জানান। একপর্যায়ে ইমনও তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানান বলে অভিযোগ করেন মারজিয়া। এ সময় স্থানীয় কয়েকজন ব্যক্তি ঘটনাটির সাক্ষী ছিলেন বলেও দাবি করা হয়েছে।

পরে বিষয়টি আত্মীয়-স্বজনের সঙ্গে আলোচনা করে নেছারাবাদ থানায় লিখিত অভিযোগ দায়ের করেন মারজিয়া। অভিযোগে তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত ও প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, এ বিষয়ে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost