, , ,
শিরোনাম
সেপটিক ট্যাংকের ভেতরে নেমে রাজমিস্ত্রির মৃত্যু, সহযোগী হাসপাতালে বরিশালে বাসচাপায় প্রাণ গেল শিক্ষকের তরুণীকে কুপ্রস্তাব, ইউপি সদস্যকে পুলিশে দিল জনতা মোবাইল কিনে বাবার ভয়ে মসজিদে ঘুম, চুরির অপবাদে কিশোরকে নির্যাতন বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের ১৪ প্রকৌশলীকে ঘিরে প্রশ্ন বরিশালে স্ত্রীর হাতে স্বামী খুন কাউখালীতে ৫ ইউপি চেয়ারম্যান আত্মগোপনে: প্রশাসনিক অচলাবস্থায় স্থবির সেবা বামনায় পুলিশের অভিযানে ১৩ পিস ইয়াবাসহ আটক ২ কাউখালীতে বিশেষ অভিযানে ৬৯টি শর্টগানের কার্তুজ, ওয়াকিটকি ও ভুয়া পুলিশ আইডিসহ যুবক গ্রেপ্তার বরিশালে এক মাস ধরে নিখোঁজ ১৪ বছরের কিশোর, সন্ধান চায় পরিবার
কাউখালীতে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন এর কমিটি গঠন 

কাউখালীতে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন এর কমিটি গঠন 

Reporter
প্রতিবেদক : রিয়াদ মাহামুদ সিকদার
প্রকাশিত : মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬
পিরোজপুরের কাউখালীতে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনী কর্মচারী ইউনিয়ন এর ১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদের কমিটির গঠন করা হয়েছে।
কমিটির সভাপতি নির্বাচিত হয়েছে কাউখালী সদর ইউনিয়ন পরিষদের দফাদার মোঃ রফিকুল ইসলাম ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছে আমরাজুড়ি ইউনিয়ন পরিষদের দফাদার মোঃ মনির হোসেন। কমিটির অন্য সদস্যরা হলেন, সহ-সভাপতি শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদের দফাদার আবুল বাশার, সহ-সাধারণ সম্পাদক চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ মোঃ জাহিদ হোসেন, অর্থ সম্পাদক কাউখালী সদর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ মোঃ রফিকুল ইসলাম মোল্লা, সাংগঠনিক সম্পাদক সয়না রঘুনাথপুর ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ উজ্জ্বল দাস, প্রচার সম্পাদক চিরাপাড়া পারসাতুরিয়া ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ মোঃ জাকির হোসেন।
নির্বাহী সদস্যরা হলেন, মোঃ জালাল সিকদার, লিটন কান্তি মন্ডল, মোঃ জাকির হোসেন, মোঃ চুন্নু হাওলাদার, মোঃ সোহাগ হোসেন, খাইরুল সিকদার, মোঃ মিরাজ ও নয়ন সমাদ্দার। কমিটির উপদেষ্টা পরিষদের সদস্য রয়েছে ১১ জন। প্রধান উপদেষ্টা সয়না রঘুনাথপুর ইউনিয়নে দফাদার জেলা কমিটির সভাপতি ও কেন্দ্রীয় কমিটির যুগ্ন সাধারণ সম্পাদক দফাদার এম এ মান্নান খান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost