, , ,
শিরোনাম
প্রেমিক যুগলকে জিম্মি করে চাঁদা আদায়, ইমামসহ গ্রেপ্তার ৩ ১০ পণ্য প্রত্যাহারের নির্দেশ বিএসটিআইয়ের কাউখালীতে নানা আযোজনে পবিত্র ঈদে মিলাদুন্নবী পালিত: আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত বঙ্গোপসাগরে ট্রলারডুবি: ঘাটে ফিরল ১ জেলের মরদেহ, কবর খুঁড়ে অপেক্ষায় ৪ জনের পরিবার পায়রা তাপ বিদ্যুৎকেন্দ্রে যুবদলের হামলায় ১২ শ্রমিক আহত ভোলার স্বার্থের গণ্ডি পেরিয়ে দক্ষিণাঞ্চলের বৃহত্তর উন্নয়ন ভাবনাই এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হাজারো মানুষের শ্রদ্ধায় চিরনিদ্রায় শায়িত হলেন সুলতান মাহমুদ টিপু শিকদার উজিরপুরে সাংবাদিককে প্রকৌশলী সুব্রত’র হুমকি ‘লাশ পড়বে, চেয়ার ছাড়ব না’ ৫ জেলের মরদেহ পাওয়ার গুজবে কবর খুঁড়লেন স্বজনরা বিদিশা সিদ্দিক গ্রেপ্তার
হাজারো মানুষের শ্রদ্ধায় চিরনিদ্রায় শায়িত হলেন সুলতান মাহমুদ টিপু শিকদার

হাজারো মানুষের শ্রদ্ধায় চিরনিদ্রায় শায়িত হলেন সুলতান মাহমুদ টিপু শিকদার

Reporter
প্রতিবেদক : মসুদ আহাম্মেদ
প্রকাশিত : বুধবার, ২৬ আগস্ট, ২০২৬

বরিশালের হিজলা উপজেলার গুয়াবাড়িয়া ইউনিয়নের কাউরিয়া বাজারে হাজারো মানুষের উপস্থিতিতে অনুষ্ঠিত হয়েছে বর্ষীয়ান রাজনৈতিক ব্যক্তিত্ব ও হিজলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাবেক উপজেলা চেয়ারম্যান সুলতান মাহমুদ টিপু শিকদারের জানাজা। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়।

জানাজায় অংশ নিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, রাজনৈতিক সহকর্মী, শুভানুধ্যায়ী ও সাধারণ জনগণ ভিড় করেন। প্রিয় নেতাকে শেষ বিদায় জানাতে এসে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। তাঁর মৃত্যুতে পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার-পরিজনের পাশাপাশি অসংখ্য অনুসারী ও শুভাকাঙ্ক্ষীর কান্নায় ভারী হয়ে ওঠে জানাজার পরিবেশ।

জানা যায়, সুলতান মাহমুদ টিপু শিকদার গত ২৫ আগস্ট ২০২৬ চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৭০ বছর। তিনি মরহুম হাসান মাহমুদ শিকদারের পুত্র।

দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি হিজলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি দলটির সাধারণ সম্পাদক হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন। জনপ্রতিনিধি হিসেবে তিনি হিজলা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করেন। তাঁর ছোট ভাই আলতাফ মাহমুদ দীপু শিকদারও হিজলা উপজেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

রাজনীতির পাশাপাশি সামাজিক ও মানবিক কর্মকাণ্ডেও তিনি ছিলেন সক্রিয়। বিভিন্ন সামাজিক, শিক্ষাপ্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের সঙ্গে সম্পৃক্ত থেকে এলাকার উন্নয়ন ও জনকল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। কর্মীবান্ধব, পরোপকারী ও জননন্দিত নেতা হিসেবে তিনি সর্বমহলে পরিচিত ছিলেন।

মৃত্যুকালে তিনি তাঁর বৃদ্ধা মাতা, স্ত্রী, এক পুত্র, এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহকর্মী ও গুণগ্রাহী রেখে গেছেন।

সুলতান মাহমুদ টিপু শিকদারের মৃত্যুতে পরিবার, রাজনৈতিক অঙ্গন ও স্থানীয় জনসাধারণের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে। তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন




© All rights reserved © 2019 Raytahost.Com
Design by RaytaHost