
জনাব প্রতিমন্ত্রী রাজীব আহসানের ভাবনায় রহমতপুর–হিজলা–মেহেন্দিগঞ্জ–ভোলা সড়ক শুধু একটি যোগাযোগ প্রকল্প নয়; এটি দক্ষিণাঞ্চলের অর্থনৈতিক ও সামাজিক পরিবর্তনের একটি সম্ভাবনাময় দ্বার।
এই সড়ক বাস্তবায়িত হলে বরিশাল ও ভোলার মধ্যে সড়ক যোগাযোগ আরও সহজ, দ্রুত ও কার্যকর হবে। একই সঙ্গে হিজলা ও মেহেন্দিগঞ্জের মানুষও আধুনিক যোগাযোগ ব্যবস্থার সুফল পাবেন।
এর প্রভাব শুধু যাতায়াতেই সীমাবদ্ধ থাকবে না। কৃষিপণ্য, মাছসহ বিভিন্ন পণ্য দ্রুত দেশের অন্যান্য বাজারে পাঠানো সম্ভব হবে। ব্যবসা—বাণিজ্যের পরিধি বাড়বে, নতুন বিনিয়োগের ক্ষেত্র তৈরি হবে এবং কর্মসংস্থানের সুযোগও বাড়তে পারে।
শিক্ষা ও চিকিৎসার জন্য মানুষের যাতায়াত সহজ হবে। জরুরি প্রয়োজনে দ্রুত গন্তব্যে পৌঁছানোর সুযোগ বাড়বে। দীর্ঘদিনের নদীপথ ও ফেরিনির্ভরতার কারণে যে অতিরিক্ত সময় ও খরচ বহন করতে হয়, এই সড়ক সেই চাপ অনেকটাই কমাতে পারে।
রহমতপুর–হিজলা–মেহেন্দিগঞ্জ–ভোলা সড়ক তাই কোনো একক এলাকার দাবি নয়—এটি ভোলা, বরিশালসহ পুরো দক্ষিণাঞ্চলের যোগাযোগ, বাণিজ্য ও অর্থনৈতিক অগ্রগতির সঙ্গে জড়িত একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ।
উন্নত যোগাযোগ মানেই নতুন সম্ভাবনা। আর এই সড়ক বাস্তবায়িত হলে দক্ষিণাঞ্চলের সেই সম্ভাবনাই আরও শক্ত ভিত্তি পাবে।হিজলা উপজেলা আওয়ামী লীগেরসভাপতি টিপু সুলতানের জানাজা দাফন সম্পন্ন। এস এম শাহ আলম।
রাজনৈতিক অভিভাবক প্রবীণ রাজনীতিবিদ জননেতা হিজলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি,হিজলা উপজেলা পরিষদের প্রাক্তন চেয়ারম্যান জনাব সুলতান মাহমুদ টিপু সিকদারের প্রথম জানাজা নামাজ গতকাল ঢাকায় অনুষ্ঠিত হয়,আজ ২৬আগস্ট সকাল দশটায় দ্বিতীয় জানাজা নামাজ কাউরিয়া বাজারের পশ্চিম মার্কেটের মাঠে অনুষ্ঠিত ,।
তাহার জানাজা নামাজে উপস্থিত ছিলেন দলবল নির্বিশেষে সকল স্তরের ।লোকজন।